চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে ৩শ’ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সামরিক বাহিনী একটি সামরিক যান ও সেনা সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরও কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনও ইউক্রেন বাহিনীর জন্য উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার পাওয়ার সরবরাহ করা হবে।

উপ-সহকারি প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার যেসব প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ।’

প্যাকেজের বড় আইটেমগুলো হলো ব্যাডলিস যা ২৫ মিমি অটোকাননের জন্য ৫০০ টো (টিওডব্লিউ) অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ২৫০,০০০ রাউন্ড গোলাবারুদসহ আসে।

কুপার বলেন, ‘ব্র্যাডলি যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় এবং ভূখণ্ডে বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।’

এছাড়াও এ প্যাকেজের আওতায় রয়েছে ১০০ এম-১১৩ এবং ৫৫ এমআরএপি সাঁজোয়া যান, ১৮,১৫৫ মিমি স্ব-চালিত ছোট কামান বিশেষের পাশাপাশি আর্টিলারি গোলাবারুদ, মর্টার রাউন্ড, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ছোট অস্ত্র।

কুপার বলেন, স্ব-চালিত এসব কামান ইউক্রেনকে আগে দেওয়া কামানগুলোর তুলনায় দেশটিকে বৃহত্তর সুরক্ষা দেবে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্যাকেজকে ‘সময়োপযোগী এবং শক্তিশালী’ হিসেবে উল্লেখ করে এ সহায়তা প্যাকেজের  প্রশংসা করেন।

Tags: ইউক্রেনযুক্তরাষ্ট্রসামরিক সহায়তা
Previous Post

যুদ্ধবিরতি ঘোষণা দিলেও থামছে না রাশিয়ার হামলা

Next Post

টেনেটুনে একশ পার করল খুলনা

Next Post
খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনেটুনে একশ পার করল খুলনা

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT