রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মস্কোয় পুতিনের পর এবার কিয়েভে জেলেনস্কির সাথে ট্রাম্পের দুই দূতের বৈঠক হলেও ফল আসেনি। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে জেলেনস্কির বৈঠককে উৎসাহব্যঞ্জক বলা হলেও, যুদ্ধ থামার কোনো তাৎক্ষণিক ঘোষণা বা ইঙ্গিত মেলেনি । বরং আলোচনা চলার মধ্যেই দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।








