চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শস্য রফতানি উন্মুক্ত করতে ইউক্রেন-রাশিয়ার চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 22, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধানের ক্ষেতের মধ্যে ট্রাক ও কৃষি যন্ত্রের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন ও রাশিয়া শস্য রপ্তানি অবরোধ মুক্ত করতে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এদিকে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ান গ্যাস পাইপলাইন পুনরায় চালু হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’র বৃহস্পতিবার বসফরাস প্রণালীর অদূরে ইস্তাম্বুলের বিশাল দোলমাবাহচে প্রাসাদে শস্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইট করে বলেছেন, শুক্রবার ইস্তাম্বুলে তুর্কি নেতা, গুতেরেস এবং ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণের পর বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধি এবং বিশ্বের কয়েকটি দরিদ্র দেশের মানুষ অনাহারের মুখোমুখি হওয়ার পর প্রথম যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে এই বড় চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তি স্বাক্ষরের সময়ে বৃহস্পতিবার রাশিয়ান আর্টিলারি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলাবর্ষন করেছে, ইতিমধ্যেই কয়েক সপ্তাহের গোলাবর্ষণে শহরটি ক্ষত-বিক্ষত।

লড়াইরত ইউক্রেন এবং রাশিয়া ইউরোপের সবচেয়ে উর্বর অঞ্চল এবং বিশ্বের বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ।

২৫ মিলিয়ন টন গম এবং অন্যান্য শস্য ইউক্রেনের বন্দরে রাশিয়ান যুদ্ধজাহাজ এবং ল্যান্ডমাইন দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো এএফপিকে বলেছেন, কিয়েভের প্রতিনিধিদল শুধুমাত্র সেই সমাধানগুলি গ্রহণ করবে যা এর দক্ষিণাঞ্চলের নিরাপত্তা, কৃষ্ণ সাগরে তার বাহিনীর অবস্থান এবং এর কৃষি পণ্যের নিরাপদ রপ্তানির নিশ্চয়তা দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং রাশিয়াকে একে সরল বিশ্বাসে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

তাছাড়া রাশিয়া বৃহস্পতিবার ১০ দিনের রক্ষণাবেক্ষণের পর নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহ শুরু করেছে। এটি বিশ্ববাজারের জন্য একটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: ভ্লাদিমির পুতিনরাশিয়া-ইউক্রেন যুদ্ধরিসেপ তাইয়েপ এরদোগান
Previous Post

মেহেরপুরে খরার কবলে রোপা আমন ধান

Next Post

মুক্তি পেয়েই বাজিমাত রণবীরের ‘শমশেরা’!

Next Post
রণবীরের 'শমশেরা' সিনেমার চরিত্রের দৃশ্য, পুরানো শহর ও পাহাড়ের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েই বাজিমাত রণবীরের 'শমশেরা'!

মেসি ও এমবাপের সঙ্গে নতুন কোচের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-এমবাপেদের জন্য নতুন কোচের ৩ আইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT