চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 26, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
রাশিয়ার পরমাণু অস্ত্রের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্র অসম্প্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না। এছাড়াও রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এটিকে ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সাথে তুলনা করেছে।

বেলারুশে মোতায়েন করা পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ মিনস্কের কাছে হস্তান্তর করা হবে না বলেও জানিয়েছে মস্কো।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা বিশ্বাস করে না যে এই ঘোষণার পর রাশিয়া সত্যিকার অর্থে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থান পরিবর্তন করার কোনো কারণ দেখি না। আমরা ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বেলারুশ সরকার রাশিয়ার ঘনিষ্ট মিত্র এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমর্থক বলে পরিচিত।

প্রেসিডেন্ট পুতিন শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের বিষয়টি উত্থাপন করে আসছেন।

তিনি বলেন, এখানে অস্বাভাবিক কিছুই নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে এটি করে আসছে। তারা দীর্ঘদিন ধরে তাদের মিত্র দেশগুলির ভূখণ্ডে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করে আসছে।

রাশিয়া ১ জুলাইয়ের মধ্যে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্মাণ কাজ শেষ করবে বলেও জানিয়েছেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইতিমধ্যেই বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অল্প সংখ্যক ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র স্থানান্তর করা হয়েছে। যা যেকোন মুহুর্তেই নিক্ষেপ করা যাবে।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে এই প্রথমবারের মতো রাশিয়া দেশের বাইরে কোথাও পারমাণবিক অস্ত্র স্থাপন করতে যাচ্ছে।

Tags: আমেরিকান্যাটোপরমাণু অস্ত্রবেলারুশভ্লাদিমির পুতিনরাশিয়া
Previous Post

স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

Next Post

২৬ মার্চ: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের পথে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের স্বাধীনতা দিবসের স্মারক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ মার্চ: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের পথে বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে সবস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে সবস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT