চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে ইতিবাচক রাশিয়া, শঙ্কিত ইউরোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও ট্রাম্পের সাক্ষাৎ, শান্তিপূর্ণ সমঝোতার জন্য হাত মেলানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রকে ইতিবাচক হিসেবে দেখছে রাশিয়া। তবে এর ভাষা ও অবস্থান নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ৩৩ পৃষ্ঠার এই নথি প্রকাশের পর থেকেই ওয়াশিংটন, মস্কো এবং ইউরোপজুড়ে কৌশলটির সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সময় রোববার ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কৌশলটি রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মস্কো এটিকে ইতিবাচকভাবে দেখছে। তিনি আরও জানান, নথিটি বিশদভাবে পর্যালোচনা করে রাশিয়া নির্দিষ্ট অবস্থান জানাবে।

নতুন নিরাপত্তা কৌশলে বিদেশি প্রভাব প্রতিরোধ, অভিবাসন নিয়ন্ত্রণ, এবং ইউরোপীয় সেন্সরশিপবিরোধী অবস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি ইউরোপের বেশ কিছু দেশের অর্থনীতি ও সামরিক সক্ষমতা ভবিষ্যতে টিকে থাকবে কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কিছু দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের উত্থানকে নথিতে ইতিবাচক প্রবণতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন কৌশলপত্রে রাশিয়া সম্পর্কে তুলনামূলক নরম ভাষার ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা মনে করে, এতে ইউক্রেন যুদ্ধের বিষয়ে মস্কোর ওপর পশ্চিমাদের চাপ দুর্বল হতে পারে। একইসঙ্গে নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ কিছু ক্ষেত্রে ভূমিকা রাখছে; তবে রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হলে ইউরোপের অর্থনীতিও উপকৃত হতে পারে।

প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদেফুল প্রশ্ন তোলেন, মতপ্রকাশের স্বাধীনতা বা সমাজব্যবস্থার ধরনকে নিরাপত্তা কৌশলের অংশ করা যুক্তরাষ্ট্রের পক্ষে কতটা যৌক্তিক, বিশেষ করে জার্মানিকে লক্ষ্য করে এসব বক্তব্য দেওয়ার প্রেক্ষাপটে।এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইউরোপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র এবং যুক্তরাষ্ট্রের শত্রুই পোল্যান্ডের শত্রু। এই মন্তব্যের মাধ্যমে তিনি উদ্বেগ প্রকাশ করেন নতুন কৌশলের প্রভাব নিয়ে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই কৌশল নিয়ে সমালোচনা উঠেছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, এই নথি দেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে।

Tags: ইউরোপযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Next Post

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

Next Post
ব্যক্তি হাতে মার্কিন ডলার ব্যাংকনোট দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

শওকত মাহমুদ এর ছবি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT