অল্পের জন্য স্বপ্নপূরণ হলো না রাশিয়ার। চাঁদের মাটিতে ভেঙে পড়লো লুনা-২৫। রুশ মহাকাশ সংস্থা রসকসমস এই খবর নিশ্চিত করেছে । সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার এই মহাকাশযানের, আর এক ধাপ পেরোলেই চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত এই চন্দ্রযান । কিন্তু তার আগেই ঘটল বিপত্তি ।







