চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-বেলারুশ জিমন্যাস্টদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, যদি..

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 20, জুলাই 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জিমন্যাস্টের অ্যাক্রোবেটিক কৌশল, ব্যালেন্স ও শক্তির প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশগ্রহণের শর্তে ২০২৪ সালের ১ জানুয়ারি হতে রাশিয়া এবং বেলারুশের জিমন্যাস্টদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইউক্রেনে প্রতিবেশী রাশিয়ার সামরিক অভিযানের পর রুশ জিমন্যাস্টদের উপর নিষেধাজ্ঞা আসে। রাশিয়াকে সামরিক সহায়তার জন্য বেলারুশ জিমন্যাস্টরাও হন নিষিদ্ধ।

আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (এফআইজি) রাশিয়ান এবং বেলারুশিয়ান জিমন্যাস্টদের উপর থেকে নিরপেক্ষতার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তটি জানিয়েছে। আগামী বছর প্যারিস অলিম্পিকে তাদের অংশগ্রহণ নিয়ে অবশ্য রয়ে গেছে ধোঁয়াশা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দেয়া হয়েছে।

এফআইজি’র কার্যনির্বাহী কমিটি বলেছে, ‘কঠোর শর্তে, রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের এফআইজি অনুমোদিত ইভেন্টে অংশগ্রহণের অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে তারা নিজ দেশের ফেডারেশন এবং অলিম্পিক কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা রাখতে পারবে না।’

এফআইজি সভাপতি মরিনারি ওয়াতানাবেস বলেছেন, ‘স্বাধীন নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাশিয়ান এবং বেলারুশিয়ান জিমন্যাস্টদের অনুমতি প্রদানের মাধ্যমে এফআইজি নিশ্চিত করছে যে, সকল ক্রীড়াবিদদের অধিকারকে সম্মান করা হচ্ছে। বিশ্বকে একটি বার্তা পাঠাচ্ছে যে, জিমন্যাস্টিকস শান্তি চাইছে।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) চলতি বছর রাশিয়া এবং বেলারুশের কিছু ক্রীড়াবিদকে প্যারিস অলিম্পিকসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষেত্রে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে সুযোগ দেয়ার জন্য চাপ দিয়েছে।

ফুটবল এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাশিয়া সবচেয়ে কঠিন অবস্থায় আছে। রাশিয়াকে ফুটবলে ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নিষিদ্ধ করে রাখা হয়েছে।

টেনিস এবং সাইক্লিংয়ে বেশিরভাগই রাশিয়ান এবং বেলারুশিয়ান নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। দলীয় ইভেন্টে অংশ নিতে পারছেন না।

আইওসি’র সভাপতি থমাস বাখ বলছেন, ‘প্যারিস অলিম্পিকে রাশিয়ানদের অংশগ্রহণ করার বিষয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্রীড়াবিদরা কতটা ভালো আচরণ করে সেটির উপর নির্ভর করছে।’

Tags: আইওসিজিমন্যাস্টপ্যারিস অলিম্পিকবেলারুশরাশিয়ালিড স্পোর্টস
Previous Post

স্টেট ইউনিভার্সিটিতে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৩

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯৩

উল্লাসে ভরা নারী ফুটবল খেলোয়াড়, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ষষ্ঠ বিশ্বকাপে এসে প্রথম জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT