চ্যানেল আই অনলাইনের গ্রাফিক্স ডিজাইনার রাসেল আহমেদের বড় ভাই হোসেন আহমেদ (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১.৫০ মিনিটে রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মেরাদিয়া এলাকায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।









