চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 27, আগস্ট 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
রুমিন ফারহানা সংসদে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যুক্ত হলে দেশের কী সুবিধা হবে, তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশকে প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে জলবায়ু পরিবর্তনবিষয়ক মূল প্রশ্নের সম্পূরক প্রশ্নে বিষয়টি তোলেন রুমিন ফারহানা।

স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে রুমিন ফারহানা জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা পেতে পারে।

প্রশ্ন করার আগে রুমিন ফারহানা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না। সুতরাং, আমার প্রশ্নটি জলবায়ুর ওপর না হলেও, তার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

স্পিকার জানান, প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট নয়। তবে পররাষ্ট্রমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন অথবা এ বিষয়ে নোটিশ দেওয়ার কথা বলতে পারেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, রুমিন ফারহানা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত প্যাক্টটিকে সরকার ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আসেনি। এটি নির্ভর করছে প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই সেটি ইতিবাচকভাবেই বিবেচনা করব। কিন্তু তার আগে এর ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনও আসেনি।’

তিনি আরও বলেন, সরকার বিষয়টির সব দিক বিবেচনায় রাখবে। প্যাক্টটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Tags: মক্কা প্যাক্টরুমিন ফারহানা
Previous Post

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

Next Post

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

Next Post
নেপালে বন্যার কারণে ধ্বংসপ্রাপ্ত এলাকা ও ক্ষতিগ্রস্ত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

বিশ্বব্যাপী জনপ্রিয় বার্গার উদযাপন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT