কুইক রেন্টাল বিদ্যুত প্রকল্প নিয়ে কেন আদালতে প্রশ্ন তোলা যাবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে মন্ত্রীর একক ক্ষমতায় কোন প্রকল্প কাউকে দেওয়া সংক্রান্ত আইন কেন অবৈধ নয় তাও জানতে চাওয়া হয়েছে। আবেদনকারী বলেছেন, ওই প্রকল্পগুলো থেকে বিগত সরকারের দোসররাই লাভবান হয়েছে।








