চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বার্সেলোনা ডেকেছিল কিন্তু আমার লক্ষ্য ছিল রিয়াল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 20, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ দলের ফুটবলার, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন বেশ কয়েকদিন আগেই। স্বাস্থ্য পরীক্ষাসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে যোগ দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। লস ব্ল্যাঙ্কোসদের একজন হিসেবে যোগ দেয়ার পর মঙ্গলবার প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন আন্টনিও রুডিগার। তবে প্রথমবারেই বোমা ফাটালেন জার্মান এ ডিফেন্ডার। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আগ্রহ উপেক্ষা করে রিয়ালে এসেছেন বলে জানিয়েছেন ২৯ বর্ষী ডিফেন্ডার।

‘বার্সা আমার প্রতি আগ্রহী ছিল। কিন্তু আমি এজন্টকে বলেছিলাম, হয় রিয়াল মাদ্রিদে যাব নয়তো কোথাও নয়। রিয়ালের পক্ষ থেকে প্রথমবার আমার এজেন্টের সাথে যোগাযোগ করা হয় গত বছরের সেপ্টেম্বরের শুরুতে।’

‘এপ্রিলে আনচেলত্তির সাথে দ্বিতীয়বার আমার কথা হয়েছিল। আমার মতে, এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আনচেলত্তির সাথে কথা বলার পরেই আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম।’

রিয়ালের জেতার মানসিকতায় মুগ্ধ রুডিগার। দলটির হয়ে অনেক শিরোপা জিততে চান রুডিগার। জার্মান ডিফেন্ডারের মাদ্রিদ গমণে তার পরিবারের সবাই বেশ খুশি বলেও এসময় জানান তিনি।

‘১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়, অসাধারণ। এতেই পরিষ্কার হয়ে যায় যে এই ক্লাব কী এবং কেমন, আর তা হলো এখানে জয়ই একমাত্র কথা। এই ক্লাবের জন্য আমি নিজেকে উজাড় করে দেব এবং সম্ভাব্য প্রতিটি শিরোপা জেতার চেষ্টা করব।’

`আমার বাবা-মা ফুটবল সম্পর্কে বেশি কিছু বোঝেন না, তবে তারা আমার জন্য খুশি। তারা জানেন রিয়াল মাদ্রিদ অনেক বড় দল। এটি আমার পরিবার এবং আমার জন্য একটি বিশেষ দিন। আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা না থাকলে আমি কখনই আজকের জায়গায় আসতে পারতাম না। তারা সবসময় আমাকে সমর্থন করেছেন এবং এটি জীবনে সবসময় খুব গুরুত্বপূর্ণ ছিল।’

সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে ২০০ ম্যাচ খেলেছেন রুডিগার। লন্ডনের ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ।

Tags: চেলসিবার্সেলোনারিয়ালরুডিগারলিড স্পোর্টস
Previous Post

পদ্মা সেতুর উদ্বোধনী দিনের জন্য তিন সেতুর টোল মওকুফ

Next Post

দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

Next Post
নদীর পানি বৃদ্ধি, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

প্রধানমন্ত্রী স্বপ্ন-পদ্মা সেতুর বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন-পদ্মা-সেতুর বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT