চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে ম্যানিলায় রুবিও-ল্যাভরভ বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 23, জুলাই 2026
in আন্তর্জাতিক
A A
রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের ম্যানিলায় বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা ইউক্রেন যুদ্ধ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে রাশিয়া যুদ্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে নিজেদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে স্থগিত হয়ে থাকা কূটনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করতে তিনি মার্কিন দূতদের সঙ্গে আলোচনা করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ল্যাভরভ ইউক্রেন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে রাশিয়ার প্রস্তুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলোর প্রতি মস্কো এখনও প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাকে রাশিয়া অগ্রহণযোগ্য বলে মনে করে। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশের নীতির সমালোচনা করে মস্কো অভিযোগ করেছে, তারা এখনও রাশিয়াকে ‘কৌশলগতভাবে পরাজিত’ করার চেষ্টা করছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানায়, রুবিও ও ল্যাভরভ যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। তবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় মস্কোর সমালোচনার প্রেক্ষাপটে এ বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকের আগে সাংবাদিকদের রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অন্যান্য ইস্যুতে অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।

একই সঙ্গে তিনি বলেন, সুযোগ তৈরি হলে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে প্রস্তুত। এদিকে ল্যাভরভও সাংবাদিকদের বলেন, প্রশ্ন করা এবং তার উত্তর পাওয়া গুরুত্বপূর্ণ। তিনি জানান, সংঘাতের অবসান নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কেও রুবিওর সঙ্গে আলোচনা করবেন।

অন্যদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে তার ‘গুরুত্বপূর্ণ ও ইতিবাচক’ আলোচনা হয়েছে।

এদিকে যুদ্ধ চলমান অবস্থায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। এর জবাবে রাশিয়াও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। জুনের শেষ দিকে রাশিয়ার এক বড় হামলায় রাজধানী কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

Tags: ইউক্রেন যুদ্ধইউক্রেনের প্রেসিডেন্টপররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকভলোদিমির জেলেনস্কি
Previous Post

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

Next Post

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

Next Post
ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদের বাইরে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

নিরাপত্তা চৌকিতে একজন সেনা সদস্য নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT