চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক রুবেলের পরিচালনায় ‘সুপার হিউম্যান’ হয়ে আসছেন জয় চৌধুরী

১৮ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরছেন রুবেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জয়ী হয়ে আলোচিত হয়েছেন জয় চৌধুরী। এই নায়ক এবার ‘সুপার হিউম্যান’ চরিত্র নিয়ে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আর এই সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনায়ক রুবেল। 

খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটির নাম ‘ছায়া: দ্য শেডো’। একটি ভাইরাসকে কেন্দ্র করে সিনেমাটির এগিয়ে যাবে। গল্পটা সমসাময়িক, ট্রেন্ডি!  আর এতে জয় চৌধুরীর বিপরীতে কলকাতার শ্রাবন্তী অথবা মিমি চক্রবর্তী থাকতে পারেন। বাংলাদেশ থেকেও একজন থাকতে পারেন।

নাম প্রকাশ না করা শর্তে, সিনেমা সংশ্লিষ্ট একজন চ্যানেল আই অনলাইনকে জানান, ২০ অক্টোবর বাংলাদেশের এর শুটিং শুরু হবে, নভেম্বরে দেশের বাইরে টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ঠদের। তাদের চাওয়া, পোস্ট প্রডাকশনের কাজও দেশের বাইরে হবে।

অসংখ্য হিট সিনেমার নায়ক রুবেল পরিচালক হিসেবে ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’,  ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’সহ মোট ১৬টি সিনেমা পরিচালনা করেছেন। ২০০৮ সালে তিনি সর্বশেষ ‘রক্ত পিপাসা’ বানিয়েছিলেন।

‘ছায়া: দ্য শ্যাডো’ সিনেমার মাধ্যমে ১৮ বছর পর আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তিনি। আর রুবেলের পরিচালনায় জয় চৌধুরীকে ‘সুপার হিউম্যান পাওয়ার’ চরিত্রের মাধ্যমে বড়পর্দায় আসতে যাচ্ছেন।

সিনেমাটি প্রসঙ্গে জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, সবকিছু মোটামুটি চূড়ান্ত হয়েছে। গল্প, কাস্টিং থেকে সবকিছুতে চমক থাকবে। শিগগিরই আপনাদের সবকিছু জানাবো।

Tags: চিত্রনায়ক রুবেলজয় চৌধুরীলিড বিনোদন
Previous Post

ছয় মাসে বিপিসি ও পেট্রোবাংলার বিপুল ব্যয়: বেসরকারি অংশগ্রহণে মিলবে কি মুক্তি?

Next Post

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকাণ্ড

Next Post

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকাণ্ড

আসিয়ান কাপ: দেখে নিন বাংলাদেশের খেলা কবে, কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT