চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ রাবি ছাত্র ইউনিয়নের ১০ দফা দাবি

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
4:42 অপরাহ্ন 09, ডিসেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
রাবি ছাত্র ইউনিয়নের নেতারা রাকসু নির্বাচনের রোডম্যাপের জন্য চুক্তিপত্র স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধিসহ ১০ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একটি অংশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো,

  • বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিস সহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে
  • সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে
  • কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যাবস্থা নিশ্চিত করতে হবে
  • বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল বাড়াতে হবে এবং রাতের শিডিউলে বাসের সংখ্যা বাড়াতে হবে
  • গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে
  • বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচলে প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আধুনিকায়ন সহ চিকিৎসা সেবা উন্নত করতে হবে
  • ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে
  • বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ করতে হবে এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে।

দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, প্রশাসন আমাদের সবগুলো দাবিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। এর মধ্যে রাকসুর রোডম্যাপ দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন যতদ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়া উচিৎ। আন্দোলন পরবর্তী উপাচার্য আমাদের বলেছিলেন পাঁচ মাসের মধ্যে তিনি রাকসু নির্বাচন দিবেন। অথচ রাকসু নির্বাচনের আগে যে প্রক্রিয়া বা ঝামেলাগুলো আগে থেকে হয়ে আসছে এগুলো নিরসনের জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি।

তিনি বলেন, রাকসু ভবনে এখন প্রায় ৮ থেকে ১০ টা সংগঠন অবস্থান করছে। এই সংগঠনগুলোকে কোথায় স্থানান্তর করা হবে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি মনে করি প্রশাসন এই ক্ষেত্রে ব্যর্থ। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, যত দ্রুত সম্ভব রাকসু নির্বাচন দেওয়া উচিৎ।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তারা যে দাবি জানিয়েছে এর প্রত্যেকটি দাবি গুরুত্বপূর্ণ। তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছে। শিক্ষার্থীদের হলের আবাসন সমস্যা থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে জোরালো দাবি জানিয়েছে। আমরা এসব বিষয়গুলো নিয়ে আগে থেকেই কাজ করে যাচ্ছি।

Tags: রাকসুরাবি
Previous Post

সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা ইসরাইলের দখলে

Next Post

মূল্যস্ফীতি কমাতে আরেকটু ধৈর্য্য ধরতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Next Post
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ধৈর্য্য ধরে অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যস্ফীতি কমাতে আরেকটু ধৈর্য্য ধরতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

শিক্ষা উপদেষ্টার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষার মান না বাড়ার জন্য শিক্ষক ও কর্মকর্তারা দায়ী: শিক্ষা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT