চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইনে আগুন

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
10:27 অপরাহ্ন 12, মার্চ 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
রেললাইনে আগুনের ঘটনায় শিক্ষার্থীরা ও স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার ১২ মার্চ রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনের দু’পাশে আগুন জ্বালিয়ে আন্দোলন করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

এরআগে গতকাল শনিবার ১১ মার্চ রাতে বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে তর্কের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিনোদপুর এলাকাবাসীর সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার দ্বিতীয় দিনেও কোনো সমাধান না পেয়ে ফের রেললাইন আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় আগুন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বেশ কয়েকটি দোকানে ও বিনোদপুর গেট পুলিশ বক্সে। রাত ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে সেখানে কয়েক প্ল্যাটুন বিজিবি। পরে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এছাড়াও শনিবার রাতে শুরু হওয়া সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ১২ মার্চ ও সোমবার ১৩ মার্চ অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিসংঘর্ষ
Previous Post

জয় পেল আর্সেনাল, পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

Next Post

সিডিসি নেতৃবৃন্দের সাথে রাজশাহী সিটি মেয়রের মতবিনিময়

Next Post
নৌ সমাবেশের উদ্বোধন ও আলোচনা সভা, প্রধান অতিথি ও বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডিসি নেতৃবৃন্দের সাথে রাজশাহী সিটি মেয়রের মতবিনিময়

বয়সী ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওয়া: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT