চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণের দাবিতে আর্টসেলকে ১২ ঘণ্টার আল্টিমেটাম

১৫ আগস্ট রাবিতে কনসার্ট বাতিল করায় আর্টসেলকে নিয়ে ক্ষুব্ধ সালাউদ্দিন আম্মার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 17, আগস্ট 2025
in বিনোদন
A A
প্রতিবাদকারী দলের একজন নেতা, পেছনে অন্যান্য সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ১৫ আগস্টের ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পারফর্ম করার কথা ছিল। তবে অনুষ্ঠানের আগের রাতেই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিলের ঘোষণা দেয় ব্যান্ডটি।

ঘটনাটি ক্ষোভের জন্ম দিয়েছে আয়োজক ও শিক্ষার্থীদের মধ্যে। রাবির সাবেক সহ-সমন্বয়ক ও আয়োজক কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার ওই রাতেই আর্টসেলের পোস্ট শেয়ার করে লেখেন, “কোনো আলাপ ছাড়াই আর্টসেল প্রোগ্রাম ক্যান্সেলের পোস্ট দিলো। তাদের সাথে আলাপ করে দ্বিতীয় ডেট দেওয়া হয়েছিল। অবশ্যই আর্টসেলকে পুরো আয়োজনের ক্ষতিপূরণ দিতে হবে। এতোগুলো দর্শকের আবেগ নিয়ে খেলতে পারে না।”

এর দুদিন পর, শনিবার (১৭ আগস্ট) তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করায় আর্টসেল ও তাদের ভোকাল লিংকনের কাছে ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। একই সঙ্গে তিনি ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ওই অর্থ ফেরত দেওয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সালাউদ্দিন আম্মার লিখেছেন, “কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল ও লিংকন আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা চাইবেন। তা না হলে মামলা করা হবে এবং তাদের কানাডা সফর বাতিলের দাবি তোলা হবে।”

“তাদের (আর্টসেল) ম্যানেজারের সাথে কথা বললে সে জানায় এটাকে সে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনবে”-এমনটাই লিখেন আম্মার।

তিনি এসময় অভিযোগ করেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই আর্টসেল শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে। আম্মার হুঁশিয়ারি দিয়ে বলেন, “তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াবো। এটাকে চাঁদাবাজি বলা হলে তাই হোক। কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

এ বিষয়ে জানতে আর্টসেলের ভোকাল লিংকন ডি কস্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।

Tags: আর্টসেলকনসার্টকনসার্ট বাতিলক্ষতিপূরণব্যান্ডরাবিলিড বিনোদনসালাউদ্দিন আম্মার
Previous Post

অক্টোবরে ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষের আশা

Next Post

একনেকে ৬ হাজার ৫০৬ কোটি টাকা ব্যয়ে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

Next Post
একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেকে ৬ হাজার ৫০৬ কোটি টাকা ব্যয়ে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং, অন্তর্বর্তী সরকারের বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমণ্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT