চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরআরআর’কে বলিউড সিনেমা বলায় নেটিজেনরা ক্ষুব্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 13, মার্চ 2023
in বিনোদন
A A
দুই পুরুষ নাচছেন, পেছনে রাজকীয় ভবন ও দর্শক।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছরের খরা কাটিয়ে এসএস রাজামৌলির তেলেগু সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে এলো অস্কার। এবার ৯৫ তম অস্কারের আসরে ‘সেরা মৌলিক গান’ এর পুরস্কার জিতেছে এই গানটি।

তবে সেই মঞ্চেই ‘আরআরআর’-কে এসএস রাজামৌলির পরিচালনায় ‘বলিউড মুভি’ বলে অভিহিত করেন এবারের অস্কারের সঞ্চালক জিমি কিমেল। আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকরা।

টুইটারে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে জিমির মন্তব্যের প্রতিক্রিয়ায়, একজন লিখেছেন, ‘১৫ মিনিটও হয়নি, জিমি কিমেল ‘আরআরআর’-কে বলিউডের সিনেমা বললেন। উফ!’

অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘জিমি কিমেল বলছেন যে ‘আরআরআর’ একটি বলিউড সিনেমা, এটি আমার বড় বিরক্তির কারণ। কীভাবে একজন এত জঘন্য হতে পারে। ঈশ্বর আমি এটি নিতে পারি না।’ আরেকজন লিখেছেন, ‘জিমি কিমেলের ভুল করে ‘আরআরআর’কে একটি বলিউড সিনেমা বলা আমি অন্তত শুনতে চাই না’।

‘কেন এরা ‘আরআরআর’-কে বলিউড সিনেমা বলে উল্লেখ করছে, যেখানে এটি ভারতীয় তেলেগু ইন্ডাস্ট্রির ফিল্ম? দুর্ভাগ্যজনক, পশ্চিমা বিশ্বে প্রতিনিধিত্বের অভাব রয়েছে। একই সঙ্গে অস্কারের মঞ্চে এই ভুল লজ্জাজনক!’, মন্তব্য করেন আরেকজন।

শুধু পুরস্কার নয়, এদিন অস্কারের মঞ্চে রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব নাটু নাটু গানের পারফর্ম করেন। যা শেষ হলে উঠে দাঁড়িয়ে প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। এছাড়াও হলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী লরেন গটলিবও পা মেলান ‘নাটু নাটু’ গানে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অস্কারআরআরআরজিমি কিমেল
Previous Post

নিলামে উঠছে ৬ কোটি ৭০ লক্ষ বছর পুরনো ডাইনোসরের কঙ্কাল

Next Post

হ্যাটট্রিক শিরোপায় চোখ রেখে দারুণ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশের কাবাডি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাটট্রিক শিরোপায় চোখ রেখে দারুণ শুরু বাংলাদেশের

নিরবের ছবি, তিনি এক ব্যক্তিগত সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপুকে কোলে নিয়ে পড়ে যাওয়ার পিছনের ঘটনা বললেন নিরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT