চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ম্যাচে একই প্রতিপক্ষের জালে বায়ার্নের ৭০ গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 19, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে দুই খেলোয়াড় বল দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মৌসুম শুরুর আগে ব্যস্ত সময় পার করছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। তারই অংশ হিসেবে প্রাক-মৌসুম ম্যাচে জার্মান ফুটবলের নবম স্তরের দল রোটেক এগার্নের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। সে ম্যাচে প্রতিপক্ষের জালে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা দিয়েছে ২৭ গোল। একই প্রতিপক্ষের সঙ্গে সবশেষ তিন ম্যাচে বাভারিয়ানদের গোল সংখ্যা ৭০।

মঙ্গলবার রাতে স্থানীয় ক্লাব রোটেকের জালে প্রথমার্ধে ১৮ গোল দেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে হয়েছে বাকি ৯টি গোল। স্কোরশিটে নাম লিখিয়েছেন ১৩ ফুটবলার। যেখানে তিনজনের নামের পাশে পাঁচটি করে গোল। তারা হলেন- জামাল মুসিয়ালা, ম্যাথায়াইস টেল এবং মার্সেল স্যাবিতজার। ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন চারজন।

রোটেকের বিপক্ষে আগেও বড় ব্যবধানে জয় পেয়েছিল বায়ার্ন। ২০১৮ সাল থেকে ক্লাবটির বিপক্ষে জার্মান জায়ান্টরা তিনবার মুখোমুখি হয়েছে। প্রথমটিতে ২০-২, এরপর ২০১৯ সালে দ্বিতীয় দেখায় ২৩-০ এবং সবশেষ ম্যাচে ২৭-০ ব্যবধানে জিতেছে।

নিজ দেশের ক্লাবের বিপক্ষে এমন জয়ের পর আগামী ২৬ জুলাই আরও একটি প্রীতি ম্যাচে খেলবে বায়ার্ন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা মাঠে নামবে।

এদিকে, টটেনহ্যাম হটস্পার থেকে ২৯ বর্ষী হ্যারি কেনকে দলে পেতে দারুণ আশাবাদী বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটি। স্পারদের হয়ে ২০১১ সাল থেকে খেলছেন কেন। ক্লাবটি সঙ্গে তার চুক্তির মেয়াদ বাকি আরও একবছর। নতুন মৌসুম শুরুর আগেই দল ছাড়তে চান ইংলিশ তারকা স্ট্রাইকার।

Tags: ইপিএলবায়ার্নবুন্দেসলিগাম্যানসিটিলিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

‘বাবা তোমাকে অনেক মিস করছে’

Next Post

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের পাসপোর্টের ছবি, সবুজ রঙের পাসপোর্টের কভার. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

নতুন জন্মসনদ নিবন্ধনের জন্য দক্ষিণ সিটিতে মানুষজন লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের বেশি সময় দক্ষিণ সিটিতে নতুন জন্মসনদ নিবন্ধন বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT