চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ফিরছেন নিউজিল্যান্ডের টেলর, খেলবেন ভিন্ন দেশের হয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricket team player holding a blue jersey with team logo. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর ভেঙে প্রায় তিন বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটার রস টেলর। এবার যদিও কিউইদের প্রতিনিধিত্ব করবেন না, মাঠে ফিরবেন সামোয়ার হয়ে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সামোয়ার হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন টেলর। আগামী অক্টোবরে ওমানে বসতে চলা এশিয়া এবং ইস্ট এশিয়া প্যাসিফিক টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে ওশেনিয়ার দেশটি। শুক্রবার ঘোষিত তাদের ১৫ সদস্যের দলে ৪১ বর্ষী টেলরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটির নেতৃত্বে দেবেন ক্যালেব জাসমাত।

টেলর বলেছেন, ‘আমি জানাতে পেরে গর্বিত যে, আমি নীল জার্সি পরে সামোয়ার প্রতিনিধিত্ব করতে চলেছি। এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরাই নয়, বরং আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম ও পরিবারের প্রতিনিধিত্ব করা। আমার জন্য এটা বিরাট সম্মানের।’

‘খেলাতে ফিরে, দলে যোগ দেয়ার আনন্দ এবং মাঠের ভেতরে বাইরে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে আমি ভীষণভাবে উৎসাহিত।’

টেলরের মা সামোয়ান, সূত্রে তিনি দেশটির নাগরিকত্ব পেয়েছেন। ২০২২ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার পর সবরকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। ফিরে সামোয়ার হয়ে লড়বেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১১২ টেস্ট, করেছেন ৭৬৮৩ রান, ২৩৬ ওয়ানডেতে করেছেন ৮৬০৭ রান এবং ১০২ টি-টুয়েন্টিতে করেছেন ১৯০৯ রান।

টেলরের পাশাপাশি সামোয়ার দলে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেট অকল্যান্ডের হয়ে খেলা ৩২ বর্ষী শন সোলিয়া। আছেন দারিউস ভিসার, যিনি ২০২৪ সালে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ৩টি ওয়াইডসহ ছয় ছক্কায় ৩৯ রান তুলে ইতিহাস গড়েছিলেন।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপনিউজিল্যান্ডলিড স্পোর্টসসামোয়া
Previous Post

সংঘর্ষের জেরে চলতি আসরে খেলতে পারবে না আর্জেন্টিনার ক্লাবটি

Next Post

রাজনীতির মঞ্চে উঠেও সিনেপ্লেক্স চাইলেন নিরব

Next Post
নিরবের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে বাংলার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির মঞ্চে উঠেও সিনেপ্লেক্স চাইলেন নিরব

বাংলাদেশ পুলিশ সদস্যরা র‌্যাম্পে দাঁড়িয়ে শারীরিক প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ পাবে দেড় লাখ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT