তফসিল কিছুটা পিছিয়ে সব রাজনৈতিক দল নিয়ে সংলাপে বসতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীনের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আহ্বান জানান। এদিকে বনানী কার্যালয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানিয়েছেন, রওশন এরশাদের দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।







