চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ রোশান-প্রিয়মনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 01, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
রোশান ও প্রিয়মনি নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান ও প্রিয়মনি। মঙ্গলবার (৩০ নভেম্বর) সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এই দুই তারকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান এবং আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

রোশান ও প্রিয়মনিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকাদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ। এতে রোশান ও প্রিয়মনি প্রধান দুটি চরিত্র ছাড়াও আরও অনেকে অভিনয় করছেন বলেও জানানো হয়।

পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।

নির্মাতা বলেন, গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমরা এ সিনেমার সব কিছুই আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি।

চিত্রনায়ক রোশান বলেন, এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ। বৈচিত্রময় এটি যা বাংলা ভাষাভাষি মানুষের কাছে সিনেমায় ভিন্নতা নিয়ে আসবে। কারণ দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, সেই ভিন্নতা পাবেন আশা রাখি।

চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি। এখন আর বলতে চাই না গল্প নিয়ে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। যাতে করে আমরা সবাই মিলে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।

খুব শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে।

Tags: অভিনয়নির্মাতাপরিচালকপ্রিয়মনিরোশানলিড বিনোদনসিনেমা
Previous Post

এবার অপু-জয়ের ঠোঁটে ‘পাগল মন’

Next Post

দ্রুত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি

Next Post
প্রতিবাদী সমাবেশে হাজারো মানুষ, বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি

সালমানের ছবি, তিনি হাসছেন ও হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার বাজার মন্দা, পারিশ্রমিক কমিয়েছেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT