চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দোষারোপ করা আমার কাজ নয়’- প্রথম ম্যাচে হেরে রোজেনিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লিয়াম রোজেনিয়ার চেলসিতে দায়িত্ব নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছেন। কারাবাও কাপের সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালের কাছে হেরেছে ব্লুজরা। ৩-২ গোলে হারের পর মুখ খুলেছেন তিনি। বলেছেন, সানচেজের ভুলের কারণে আমাকে দোষ দিতে পারেন।

সেমিতে উড়ন্ত সূচনা করে আর্সেনাল। সপ্তম মিনিটে বেন হোয়াইট প্রথম গোলে আর্সেনালকে এগিয়ে দেন। পরে ভিক্টর গায়কোরেস ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এসময় আলেজান্দ্রো গার্নাচো এক গোল করে কিছুটা প্রতিরোধ করেন চেলসির পক্ষে। ৭১ মিনিটে আরও এগিয়ে যায় আর্সেনাল। এবার গোলের দেখা পান মার্টিন জুবামেন্ডি। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৩ মিনিটে গার্নাচো আরেকটি গোল করেন।

এনজো মারেসকার উত্তরসূরি রোজেনিয়ার বলেছেন, ‘প্রথম গোলটি ছিল হতাশার। এটা দলগত গোল ছিল। এতে রবার্তো সানচেজের খুব বেশি দোষারোপের জায়গা নেই। আমি সানচেজকে বলেছি এমনকিছু করতে যা সে আগে করেনি।’

‘ম্যাচ শুরুর আগে তাকে বলেছিলাম, স্পষ্ট করেছিলাম। কারণ আমার খেলোয়াড়রা ভুল করলে তার দায়ভার আমার উপর বর্তায়। সেটাই আমি। সে এমন একটি বল ঠেকিয়ে দিয়েছিল যা বিশ্বমানের। তার বোঝাপড়া অনুযায়ী উন্নতি করবে। তার মৌসুম বেশ ভালো কেটেছে। আমার কাজ তাদের সাহায্য করা, দোষারোপ করা নয়।’

দলের বেশকিছু খেলোয়াড় অনুপস্থিত ছিলেন আর্সেনালের বিপক্ষে। তাদের মধ্যে স্ট্রাইকার কোল পালমার ও রিচ জেমস অন্যতম। শুক্রবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দেখা যাবে তাদের।

Tags: আর্সেনালকারাবাও কাপগার্নাচোচেলসিরোজেনিয়ারলিড স্পোর্টসহোয়াইট
Previous Post

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

Next Post

আনিস আলমগীর ও শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

Next Post
ছবি: সংগৃহীত

আনিস আলমগীর ও শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিশেষ সম্মাননা গ্রহণ করেছে বাফুফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT