চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুট সেঞ্চুরি করলেন, বিবস্ত্র হয়ে হাঁটতে হচ্ছে না হেইডেনকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার হেইডেন মাঠে দাঁড়িয়ে, অন্য ব্যক্তি হাতে মোবাইল নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জো রুট ও ম্যাথু হেইডেন

অ্যাশেজ মহারণ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন ঘোষণা দিয়েছিলেন, শীতকালীন সিরিজটিতে জো রুট যদি সেঞ্চুরি না হাঁকাতে পারেন, তাহলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিবস্ত্র হয়ে হাঁটবেন। পার্থ টেস্টে হেইডেনকে হতাশ করেন ইংলিশ তারকা। দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে প্রথমদিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। তাতে দলের বিপর্যয় সামলানোর পাশাপাশি বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ানো থেকেও মুক্তি দিতে পারলেন অজি সাবেককে।

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট, সর্বোচ্চ সেঞ্চুরিরও। ব্রিসবেনে নামার আগে অস্ট্রেলিয়ায় ১৫ ম্যাচ ও ২৯ ইনিংসে কোন সেঞ্চুরির দেখা পাননি। বৃহস্পতিবার দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ও ক্যারিয়ারের ৪০তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। ১১ চারে ১৮১ বলে শতরান পূর্ণ করে ব্যাট করছেন। তাতে রক্ষা হেইডেনের!

পার্থে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হয়েছিলেন রুট। দুদিনে শেষ হওয়া টেস্টে অজিরা জয় পেয়েছিল ৮ উইকেটে। দুই ইনিংসে রুটের আউটের ধরনে কিছুটা যেন ঘাবড়ে গিয়েছিলেন হেইডেন।

ব্রিসবেন টেস্ট শুরুর আগেরদিন পডকাস্টে হেইডেন বলেছিলেন, ‘আমি একাধিক কারণে উদ্বিগ্ন! ৫৪ বছর বয়সে শেষ যা করতে চাই তা হল আমার বাকি জীবন জেলে কাটানো। তবে, একটি গুরুতর বিষয় হল, পার্থে রুটের থেকে সম্ভবত খুব বেশি বিশ্বাসযোগ্য প্রমাণ দেখতে পাইনি।’

‘জানি, রুট পঞ্চম এবং ষষ্ঠ স্টাম্প চ্যানেলের বল খেলতে ভালোবাসেন এবং অস্ট্রেলিয়াকে যা দেখেছি- ছোট ছোট ভুল ছাড়া অন্যকোথাও যেতে হবে না। গ্যাবাও আলাদা হবে না, বিশেষ করে গোলাপী বলের আলোয়। রুটের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে।’

সেঞ্চুরি করায় ভিডিও বার্তায় রুটকে অভিনন্দন জানিয়েছেন হেইডেন। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করার জন্য অভিনন্দন বন্ধু। সেঞ্চুরি পেতে তোমার একটু সময় লেগেছে, আর আমার মতো করে কেউই এতে এতটা জড়িত ছিল না। তোমাকে ভালোভাবেই সমর্থন করছিলাম যেন সেঞ্চুরি করো। দশটা ফিফটির পর অবশেষে একটা সেঞ্চুরি, অভিনন্দন। দারুণ করেছ বন্ধু। সময়টা ভালো কাটাও এবং জমিয়ে উপভোগ করো!’

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডব্রিসবেনরুটলিড স্পোর্টসহেইডেন
Previous Post

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

Next Post

২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ

Next Post
আইজিপি এর বিরুদ্ধে আইনি নোটিশ প্রদানকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ

বাংলাদেশের তরুণ ফুটবলার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT