চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুরের বিদ্যুৎ আসতে পারে নভেম্বরে, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাসের পর মাস পিছিয়ে অবশেষে আগামী নভেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের। শুরুতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে বাংলাদেশ।

প্রকল্পসংশ্লিষ্টদের সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির চালুর আগে প্রেসারাইজার পাইলট অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি) একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। এ পরীক্ষায় সফল হওয়ার পর ফিজিক্যাল স্টার্টআপ শেষ করে রিয়্যাক্টরে পারমাণবিক বিক্রিয়া শুরু করা হবে। এরপর উৎপন্ন তাপ থেকে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, পিওআরভি পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপে যেতে দুই থেকে তিন সপ্তাহ এবং টারবাইনে ৩০ শতাংশ স্টিম তৈরি করতে প্রায় ছয় সপ্তাহ লাগতে পারে। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী এগোলে মোট প্রায় নয় সপ্তাহের মধ্যে উৎপাদনে যাওয়া সম্ভব।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন গত ২৬ আগস্ট বলেন, ‘আইডিয়াল প্রোগ্রাম যদি অনুসরণ করি তাহলে আগামী নভেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যেতে পারে বলে আশা করছি।’ তবে শেষ মুহূর্তে কোনো পরীক্ষায় সমস্যা হলে সময় আরও পিছিয়ে যেতে পারে বলেও জানান তিনি।

প্রকল্প পরিচালক জানান, রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকার নিচে থাকতে পারে। ২০১৬ সালে প্রকল্পের প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৪ টাকা ৬৫ পয়সা ধরা হয়েছিল। এর সঙ্গে পরিচালন ব্যয় ও বিমার খরচ যুক্ত হবে। বিদ্যুতের চূড়ান্ত মূল্য নির্ধারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলোচনা চলছে।

এদিকে পারমাণবিক জ্বালানি ব্যবহারের পর তৈরি হওয়া স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়েও এখনো চূড়ান্ত বাণিজ্যিক চুক্তি হয়নি। বাংলাদেশ ও রাশিয়ার সরকারের মধ্যে এ জ্বালানি রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতা রয়েছে। তবে এর জন্য বাংলাদেশকে কত অর্থ দিতে হবে, সে বিষয়ে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।

বিশেষজ্ঞদের উদ্বেগ, স্পেন্ট ফুয়েলের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর নিয়মিত যে তেজস্ক্রিয় ও ভারি বর্জ্য তৈরি হবে, সেগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্যও দ্রুত প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘স্পেন্ট ফুয়েলের চেয়েও এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমাদের বেশি চিন্তা সেটি হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাওয়ার পর থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ভারি বর্জ্য তৈরি হবে।’ এসব বর্জ্য সংরক্ষণের জন্য এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।

Tags: জ্বালানিবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডবিদ্যুৎরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
Previous Post

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Next Post

কারিনাকে দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ!

Next Post
কারিনা কাপুর খান ও সুচিত্রা সেনের ছবি, দুই অভিনেত্রীর ভিন্ন চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনাকে দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ!

বাংলাদেশের শিশু শিক্ষার্থীরা হ্যারি-পটার বই পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই স্পেলিং স্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT