চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধসে পড়েছে নির্মাণাধীন মসজিদের ছাদ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
7:28 অপরাহ্ন 19, আগস্ট 2023
in শিক্ষা
A A
নির্মাণাধীন মসজিদের ছাদ নির্মাণের জন্য প্রস্তুত কাজের সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার ১৯ আগস্ট সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, মসজিদটির ছাদের দক্ষিণ ও পশ্চিম অংশের সাইড শাটার পুরোপুরি ধসে পড়েছে। ফলে ছাদের ঢালাইকৃত অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ছাদ ধসে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কাজের মান নিয়েও চরম সমালোচনা করেন অনেকেই। তবে কাজের মান বজায় রাখার ক্ষেত্রে কোন ফাঁকি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাইয়ান বিন শাহজাহান।

দাইয়ান বিন শাহজাহান বলেন, সর্বোচ্চ মান বজায় রেখে মসজিদের কাজ পরিচালনা করা হচ্ছে। টানা ১০ দিনের মতো বৃষ্টিতে ভিজে পানি জমে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে। কাজের মধ্যে কোনরকম গাফিলতি ছিল না। তবে আমরা এখন ছাদের ঢালাইকৃত অংশ ভেঙে ও পুরো শাটারটি খুলে পুনরায় নতুন করে ছাদের কাজ শুরু করবো।

শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, নির্মাণ কাজের শুরুতে ছাদ ধসে পড়লে মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমিতো কোন বিশেষজ্ঞ নই। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত।

আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ফিরোজ-উল হাসান বলেন, উপাচার্য স্যারসহ আমরা কয়েকজন ধসে পড়া ছাদ পরিদর্শন করেছি। টানা বৃষ্টির জন্য মূলত এই ঘটনা ঘটেছে। আমরা আবার নতুন করে কাজ শুরু করতে বলেছি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, কাজে গাফলতি করার কোন সুযোগ নেই। সর্বোচ্চ মান বজায় রাখার জন্য বলা হয়েছে। আমরা নির্মাণকারী প্রতিষ্ঠানকে পুনরায় নতুন করে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি।

Tags: জাবিনির্মাণাধীন ভবন
Previous Post

ক্ষমতার জন্য বিশ্বের অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি: তথ্যমন্ত্রী

Next Post

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

Next Post
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্সে তিন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্পে ৩২ ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT