চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের হয়ে খেলতে ডেক্লান-রোনান মার্কিন যমজ ঢাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 16, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

গুঞ্জনটা বেশ আগের থেকেই চলছে। বড় ভাই কুইন সুলিভান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন এবং আরেক ভাই কাভান সুলিভান মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। তাদের অপর দুই ভাই কি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন কিনা? সেই প্রশ্নের সমাধান তারা নিজেরাই দিয়েছেন রোববার রাতে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ডেক্লান সুলিভান ও রোনান সুলিভান।

আইরিশ কোচ মার্ক কক্সের অধীনে গত ১৪ মার্চ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন শুরু করেছে অনূর্ধ্ব-২০ দল। দুই যজম ভাই দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি সেরে সোমবার দলের অন্য সবার সাথে অনুশীলনে যোগ দেবেন। এরপর শুরু হবে তাদের মাঠের পরীক্ষা।

বাংলাদেশে এসে সংবাদমাধ্যমে কথা বলেছেন রোনান ও ডেক্লান সুলিভান। সেখানে রোনান বলেন, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য আমি দারুন রোমাঞ্চিত। আমাদের এখন জিততে হবে। সেভ বাংলাদেশ, ফাহাদ ও অন্যান্যরা দারুণ সহায়তা করেছে। এখন আমাদের সেই সমর্থনের প্রতিদান জয়ের মাধ্যমেই দিতে হবে।’

ডেক্লান সুলিভান বলেন, ‘অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে যাচ্ছি। এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে হয়েছে এবং সমর্থকেরাও অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। মাঠে নেমে আমি লড়াই করব।’

দুই যজম ভাই রোনান ও ডেক্লান সুলিভানের বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মা জার্মানির। তবে তাদের নানি সুলতানা আলম বাংলাদেশের ঢাকা শহরের মানুষ। সেই সূত্র ধরে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমি থেকে উঠে এসেছেন দুই সুলিভান ব্রাদার্স। তাদের মধ্যে ডেক্লান সুলিভান খেলেন ডিফেন্সে এবং তার পজিশান রাইট ব্যাক হিসেবে। অপর ভাই রোনান সুলিভান খেলেন ফরোয়ার্ড লাইনে। তাকে মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশানের ভূমিকায় দেখা যায়।

Tags: কাভানজার্মানিডেক্লানফিলাডেলফিয়ামার্ক কক্সরোনানলিড স্পোর্টসসাফ
Previous Post

ইরানে হাজারো লক্ষ্যবস্তু, তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েল

Next Post

মানবাধিকারকে অগ্রাধিকার দিতে নতুন সরকারের প্রতি ৯ সংগঠনের আহ্বান

Next Post
ছবি: সংগৃহীত

মানবাধিকারকে অগ্রাধিকার দিতে নতুন সরকারের প্রতি ৯ সংগঠনের আহ্বান

র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT