চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো রাত কাটিয়েছেন, সেই বিছানার দাম ৬ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আধুনিক হোটেল রুম ও ফুটবল তারকা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লোভেনিয়ার কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের হারের পর ‘মেজাজ’ হারিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচ ঘিরে আবারও আলোচনায় সিআর সেভেন। তবে মাঠের বাইরের কারণে। ৩৯ বর্ষী মহাতারকা স্লোভেনিয়া সফরে যে হোটেলে যে বিছানায় রাত্রিযাপন করেছিলেন, সেটি নিলামে বিক্রি হতে চলেছে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা দেশটির রাজধানী লুব্লজানার গ্র্যান্ড প্লাজা হোটেলে অবস্থান করেছিলেন। বিলাসবহুল পরিবেশে রাতে সুখনিদ্রায় ছিলেন বলে খবর। যে বিছানায় ঘুমিয়েছিলেন, সেটি ৫ হাজার ইউরো ভিত্তিমূল্যে নিলামে তোলা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ লাখ (৫ লাখ ৮৮ হাজার) টাকা।

গ্র্যান্ড প্লাজা হোটেল মিডিয়া কোম্পানি পিওপি টিভির সহযোগিতায় ঘোষণা দিয়েছে, তারা রোনালদোর বিছানা নিলামে তুলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে।

‘যেহেতু এটি বিশেষ এবং অনন্য এক ইভেন্ট ছিল, তাই আমরা একটি অনন্য চমক দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। সকল ভক্তরা যাতে এতে অংশ নিতে পারেন।’

‘আমরা জানি না কবে আমরা আবার স্লোভেনিয়ায় রোনালদোকে স্বাগত জানানোর সুযোগ পাবো। একটি বিশেষ নিলামে আমরা সেই বিছানাটি তুলব, যেখানে তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ঘুমিয়েছিলেন। আমরা সকলের শুভ কামনা এবং ইভেন্টে সফল অংশগ্রহণ কামনা করছি।’

স্থানীয় সমর্থকরা ব্রনো বিমানবন্দর এবং পর্তুগাল দল যে হোটেলে অবস্থান করেছিল, সেখানে কিংবদন্তি ফুটবলারকে একনজর দেখার জন্য রীতিমতো সংগ্রাম চালিয়ে যান। যদিও তাকে জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা হয়েছিল। অটোগ্রাফ শিকারিরা হতাশ হয়ে পড়েছিলেন। এবার অবশ্য তারা সিআর সেভেনের স্মৃতিচিহ্নের বিশেষ বিছানার মালিক হওয়ার দৌড়ে নামার সুযোগ পাচ্ছেন।

Tags: নিলামপর্তুগালরোনালদোলিড স্পোর্টসস্লোভেনিয়া
Previous Post

উপজেলা নির্বাচন নিয়ে সাংগঠনিক নির্দেশনা আওয়ামী লীগের

Next Post

নজর কাড়লো মেট্রোরেলে ‘ওমর’ এর প্রচারণা

Next Post
মেট্রোতে 'ওমর' সিনেমার প্রচারণা, দর্শক ও অভিনেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নজর কাড়লো মেট্রোরেলে 'ওমর' এর প্রচারণা

নিহত যুবককে আদালত প্রাঙ্গণে পুলিশ escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT