চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধের উড়োজাহাজটি বিক্রি করে দিচ্ছেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 05, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি ব্যক্তি একটি বিমানের অভ্যন্তরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল মৌসুমটা যুতসই কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই দুঃখ ভুলে রিচার্জ হতে ব্যক্তিগত উড়োজাহাজে স্পেনের নির্জন দ্বীপ মায়োর্কায় গিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার। ভ্রমণ শেষে ব্যবহৃত উড়োজাহাজটি বিক্রির কথা ভাবছেন।

রিয়াল মাদ্রিদে থাকাকালীন অবাধে পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য ২০ মিলিয়ন ইউরো খরচ করে ব্যক্তিগত জেটটি কিনেছিলেন ৩৭ বর্ষী মহাতারকা। নানা সময়ে ঘুরে বেড়িয়েছেনও। আগের সেই ছোট্ট পরিবার আর তার নেই। সংখ্যা বেড়েছে। সেই সাথে কমেছে উড়োজাহাজের ভেতরের জায়গা! সে কারণে পুরনোটি বিক্রি করে নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছেন।

রোনালদোর বর্তমান উড়োজাহাজে মাত্র ১০ জন যাত্রী বসতে পারেন, যা তার বড় পরিবারের জন্য যথেষ্ট নয়। রোনালদোর কেনা উড়োজাহাজটি ঘণ্টায় ৯০০কিমি. গতিতে ছুটতে পারে। মাত্র ২৫০ জন গ্রাহকের জন্য বিশেষ উড়োজাহাজটি বানানো হয়েছিল।

ভ্রমণের জন্য বিশেষভাবে প্রস্তুত করা উড়োজাহাজটিতে ওয়াই-ফাই সুবিধা ছাড়াও খাবার প্রস্তুত করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বিছানা ও রান্নাঘরের প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা। যার মায়া ছাড়তে হচ্ছে। নতুন কোন মডেলের উড়োজাহাজ কিনতে চান রোনালদো, সেটি অবশ্য জানা যায়নি।

Tags: পর্তুগালম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ঈদে ছোট পর্দায় নিপার সেই ‘বড্ড ভালোবাসি’

Next Post

বিএনপি’র আন্দোলনের হুমকিতে আমাদের মাথা ব্যথা নেই: কাদের

Next Post
বিএনপি’র আন্দোলনের হুমকির মুখে আমাদের মাথা ব্যথা নেই, কাদের বলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র আন্দোলনের হুমকিতে আমাদের মাথা ব্যথা নেই: কাদের

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় দুই হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT