চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে কখন মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রীতি ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবের কিং আল ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে নামবে আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ।

ম্যাচে পিএসজির জার্সিতে নামবেন মেসি, নেইমার, এমবাপে, সার্জিও রামোস ও হাকিমির মতো তারকারা। অন্যদিকে এ ম্যাচ দিয়েই মধ্যপ্রাচ্যের মাটিতে অভিষেক হচ্ছে পর্তুগিজ মহাতারকার, রোনালদো থাকছেন দুই সৌদি ক্লাবের সম্মিলিত দলের অধিনায়ক।

ঐতিহাসিক ম্যাচটি সামনে রেখে বুধবার কাতারের দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে পিএসজি। রিয়াদে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রোনালদোরা।

মেসি-রোনালদোর দ্বৈরথ আরেকবার দেখা যাবে, ম্যাচ ঘিরে তাই আগ্রহের পারদ বেড়ে গেছে। ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে। ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির টিকিট পেতে অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ২০ লাখ ফুটবলপ্রেমী। দুই মহারথীর লড়াইয়ের একটি বিশেষ টিকিটের দাম ছাড়িয়ে গেছে ২৭ কোটি টাকা।

দুই দলের সম্ভাব্য একাদশ
পিএসজি: লিওনেল মেসি, নেইমার, কাইলিয়ান এমবাপে, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুমা (গোলকিপার) রেনাতো সানচেজ, ভিতিনহা, কার্লোস সোলার, হুয়ান বেরনাট ও বিটশিয়াবু।

সম্মিলিত একাদশ: ক্রিস্টিয়ানো রোনালদো, মুসা মারেজা, মোহামেদ আল-ওয়াইস (গোলকিপার), ওডিওন গালহো, এন্ডারসন টালিস্কা, গুসতাবো কুলার, মুসাব আল যুবায়ের, মোহাম্মেদ আল-ব্রিক, আলী আল-বুলাইহি, আলভারো গঞ্জালেজ ও গিসলেইন কোনান।

Tags: আল হিলালআল-নাসেরএমবাপেনেইমারপিএসজিমেসিরামোসরোনালদোলিড স্পোর্টস
Previous Post

সংসদ নির্বাচনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ‘তিন বছরের বাধা’ নিয়ে রুল

Next Post

বড় হামলা ও নাশকতার প্রস্তুতির গোয়েন্দা তথ্য রয়েছে: কাদের

Next Post
প্রেস কনফারেন্সে কাদের, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় হামলা ও নাশকতার প্রস্তুতির গোয়েন্দা তথ্য রয়েছে: কাদের

ঢাকার একাদশে জুবায়ের, ক্রিকেট খেলোয়াড়, মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একাদশে জুবায়ের, প্রমাণ করতে পারবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT