চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের বিপক্ষে আইনী লড়াই জিতলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়েছেন ২০২১ সালে। বেতন নিয়ে তার বিপক্ষে ক্লাবের করা একটি মামলায় হেরে গেছে ইতালিয়ান জায়ান্টরা, মঙ্গলবার এ খবর আলোয় এসেছে।

তুরিনের একটি শ্রম আদালত জুভেন্টাসের আবেদন বাতিল করে দেন। ফলে ক্লাবকে ১১.৪ মিলিয়ন ডলার, সাথে সুদও পরিশোধ করতে হবে না রোনালদোর দিক থেকে। জুভেন্টাসকে আদালতের পুরো খরচ বহন করতে হবে, যার পরিমাণ প্রায় ৮০ হাজার ইউরো।

রায়ের পর রোনালদোর আইনী দল বিবৃতিতে লিখেছে, ‘বিচারক ক্লাবের উত্থাপিত সমস্ত আপত্তি খারিজ করে দিয়েছেন এবং চুক্তিগত দায়বদ্ধতা, বৈধ সুরক্ষা সম্পর্কিত নাগরিক আইনের নীতিগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করেছেন। রোনালদো মহামারী চলাকালীন বেতনের কিছু অংশ সাময়িকভাবে ছাড়তে সম্মত হয়েছিলেন, কিন্তু জুভেন্টাস চুক্তিটির সম্মান রাখতে ব্যর্থ হয়েছেন, যা তার বিশ্বাস ভেঙেছে।’

২০২৪ সালের এপ্রিলে একটি সালিশি আদালত রায় দেন যে, কোভিড-১৯ মহামারীর সময় বেতন কাটার সাথে সম্পর্কিত ১৯.৫ মিলিয়ন ইউরোর বাকি বেতন পর্তুগিজ অধিনায়ককে দিতে হবে। এর পরিমাণ হবে অর্ধেক, যা ক্লাব পরিশোধ করবে। এ রায় জুভেন্টাসের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না। কারণ ২০২৩-২৪ সালের বাজেটে তা আলাদা করা হয়েছে।

জুভেন্টাস এখনও উচ্চ আদালতে আপিল করতে পারবে। ক্লাবটি জানিয়েছে, আইনী পরামর্শক দল বিষয়টির পরীক্ষা-নিরীক্ষা করছে এবং দেখছে সামনে তাদের কোনধরনের সুযোগ আছে কিনা।

সৌদি প্রো লিগের দল আল নাসেরের অধিনায়ক রোনালদো ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার আগে টানা দুটি সিরি আ শিরোপা, ইতালিয়ান কাপ, দুটি সুপার কাপ জিতেছিলেন।

Tags: আল-নাসেরইতালিজুভেন্টাসম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসার ১৫ হাজার ডলারের বন্ড চালু

Next Post

‘ফিরে যাওয়ার পথ নেই’, গ্রিনল্যান্ড দখল বিষয়ে অনড় ট্রাম্প

Next Post

‘ফিরে যাওয়ার পথ নেই’, গ্রিনল্যান্ড দখল বিষয়ে অনড় ট্রাম্প

ছবি: বিবিসি

স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT