চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে রোনালদোর ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 06, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও তার ছেলে ফুটবল মাঠে, পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের খেলায় এখনও ছন্দময় ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পড়ন্ত সময়ে আছেন ৪০ বর্ষী তারকা। আর এই সময়ে পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেলেন তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন ১৪ বর্ষী রোনালদো পুত্র।

কিছুদিন ধরে জাতীয় দল হিসেবে কোন দেশকে কোন দেশকে বেছে নেবেন ক্রিস্টিয়ানো জুনিয়র, তা নিয়ে ছিল নানা আলোচনা। অন্তত পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার। তবে বাবার দেশের হয়েই লড়তে যাচ্ছেন তিনি।

সৌদি ক্লাব আল নাসেরের বয়সভিত্তিক দলের জার্সিতে খেলছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। দারুণ পারফরম্যান্স করে ইতোমধ্যেই নজর কেড়েছেন। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিলেন তিনি।

আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত হতে চলা ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে খেলবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৫ সেখানে মুখোমুখি হবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিপক্ষে।

পর্তুগালের জার্সিতে ছেলেকে খেলতে দেখা রোনালদোর জন্য গর্বের। ছেলে বয়সভিত্তিক দলে ডাক পেতেই ইনস্টাগ্রামে খুশির খবরটি দিয়েছেন রোনালদো নিজেই। বলেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।’

Tags: আল-নাসেরপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

মঞ্চে আসছে জীবনানন্দের জীবন ও কর্ম নিয়ে নাটক

Next Post

নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন

Next Post
বাংলাদেশের সংসদে বৈঠক, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন

এনসিপি জাতীয় নাগরিক পার্টির লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT