চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট পদে লড়বেন রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রোনাল্ডো ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনাল্ডো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ নামে খ্যাত ফরোয়ার্ড অবসরের পর কিনেছেন একাধিক ক্লাবের মালিকানা। এবার ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান ৪৮ বর্ষী তারকা।

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে সোমবার আনুষ্ঠানিকভাবে সিবিএফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। প্রেসিডেন্ট হয়ে ব্রাজিল ফুটবলকে চূড়ায় ফেরাতে চান তিনি।

সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন রোনাল্ডো। সমর্থন আদায়ের জন্য রোনাল্ডো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন উল্লেখ করেছেন।

নির্বাচন করার ঘোষণা দিয়ে রোনাল্ডো বলেছেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেয়ার প্রতিশ্রুতি দেয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’

‘আমার মধ্যে অনেক আগ্রহ কাজ করছে। সবচেয়ে বড় আগ্রহ হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে প্রায়ই এমন হয়, মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’

‘সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’

Tags: নির্বাচনব্রাজিলরোনাল্ডোলিড স্পোর্টসসিবিএফ
Previous Post

রেকর্ড ভাঙার ইতিহাসে শীর্ষে ‘পুষ্পা ২’!

Next Post

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রুপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল

Next Post
অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ আইনজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রুপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল

ভারতের পর্যটন মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পর্যটন মেলায় নেই বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT