চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো বিক্রির জন্য নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 27, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ফুটবল মাঠে হাসছেন ও প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোর পর থেকে গুঞ্জন- ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন। ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা তো জোর দিয়েই লিখেছে, গ্রীষ্মেই নতুন ডেরা খুঁজছেন পর্তুগিজ সুপারস্টার। তাকে পেতে মুখিয়ে পর্তুগালের স্পোর্টিং সিপি ও ইতালিয়ান ক্লাব রোমা।

এমন খবরও হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ফুটবলার বিনিময়ের কথা ভাবছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভান্ডোভস্কির পরিবর্তে তারা রোনালদোকে দলে টানার জন্য মুখিয়ে আছে।

সিআর সেভেনের এজেন্ট মেন্ডিস পর্তুগালে চেলসির নতুন মালিক টড বোয়েলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত সপ্তাহের সেই আলোচনার মূল বিষয় ছিল মহাতারকাকে ব্লুজ ডেরায় পাঠানো।

রোনালদোকে নিয়ে যেসব ক্লাবের এমন আগ্রহ রয়েছে, এবার তাদের প্রত্যাশায় রীতিমতো জল ঢেলে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টরা সিআর সেভেনকে সাফ জানিয়ে দিয়েছে, এই গ্রীষ্ম মৌসুমে ট্রান্সফার মার্কেটে তিনি বিক্রির জন্য উন্মুক্ত নন।

রেড ডেভিলদের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, আগামী মৌসুমে ৩৭ বর্ষী ফরোয়ার্ড ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন, এমন প্রত্যাশা ইউনাইটেডের।

রোনালদোর সঙ্গে আরও একবছরের চুক্তি বাকি ইউনাইটেডের। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেছিলেন তিনি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে ইউনাইটেড, আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারিয়েছে।

রোনালদো ক্যারিয়ারের শেষলগ্নে আছেন। বাকি বছরগুলো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আগ্রহী তিনি। চলতি দলবদলে এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বড় কোনো দাও মারতে পারেনি ইউনাইটেড, তাতে দল পুনর্গঠনের ব্যাপারে ক্লাবটির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রোনালদোর মনে সন্দেহ জেগেছে বলেও খবর হয়েছে।

নতুন কোচ এরিক টেন হাগ সোমবার ক্যারিংটনে প্রাক-মৌসুম প্রশিক্ষণের প্রথম দিন পার করবেন। আগামী মৌসুমে রোনালদোকে স্কোয়াডে রাখার বিষয়ে ইতিবাচক তিনি।

বেনফিকা থেকে ডারউইন নুনেজকে দলে টানার চেষ্টা করেছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত লিভারপুল বাজি জেতে। তাতে পরিকল্পনা পাল্টে দলটি একাধিক ফরোয়ার্ড টানার ছক কষছে ওল্ড ট্রাফোর্ডে।

ফ্রেঙ্কি ডি ইয়াংকে বার্সা থেকে টানার আগ্রহের কথা জানিয়েছেন এরিক টেন হাগ। আয়াক্স উইঙ্গার অ্যান্টনির দিকেও তার নজর।

হার্টের অসুখ জয় করে বিশ্ব ফুটবলে পুনরুত্থানের নায়ক বনে যাওয়া ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে ফিরতে চেয়েছিলেন। টটেনহ্যাম সাড়া না দেয়ায় ব্রেন্টফোর্ড থেকে তাকে পাওয়ার আশায় বুনছেন এরিক টেন।

Tags: চেলসিবায়ার্নবার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোরোমালিড স্পোর্টসস্পোর্টিং সিপি
Previous Post

পানি কমলেও বাড়ি ফিরতে পারছে না নেত্রকোনার বন্যাদুর্গতরা

Next Post

বক্স অফিসে জমে উঠেছে ‘যুগ যুগ জিও’, তিন দিনে আয় কত?

Next Post
খুশি দম্পতি পার্টিতে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে জমে উঠেছে ‘যুগ যুগ জিও’, তিন দিনে আয় কত?

জাপানে গরমে ছাতা ব্যবহার করে মানুষজন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT