চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়াই আর্মেনিয়ার জালে ৯ গোল দিয়ে বিশ্বকাপে পর্তুগাল

হাঙ্গেরিকে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফের্নান্দেজ ও জোয়াও নেভেস

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইউরোপ অঞ্চলের বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে কিংবদন্তিকে ছাড়াই নামতে হয়েছে পর্তুগালকে। সরাসরি বিশ্বকাপে খেলতে আর্মেনিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পর্তুগিজদের সামনে। কঠিন সমীকরণের ম্যাচে রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছে দলটি। ব্রুনো ফের্নান্দেজ ও জোয়াও নেভেসের হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৮-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। তাতে আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে কোচ রবার্তো মার্টিনেজ শিষ্যরা।

ঘরের মাঠ এস্তাদিও ডো ড্রাগাওতে ব্রুনো ও নেভেস ৩টি করে গোল করেন। এছাড়া রেনাতো ভেইগা, গঞ্জালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাও একটি করে গোল করেন। আর্মেনিয়ার হয়ে এডুয়ার্ড স্পার্তসিয়ান একমাত্র গোলটি করেন।

ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে পর্তুগাল। ৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রেনাতো। ১৮ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান এডুয়ার্ড। ২৮ মিনিটে ফের স্বাগতিকদের লিড এনে দেন রামোস। দুই মিনিট পর ফ্রি কিক থেকে তৃতীয় গোলটি করেন নেভেস। ৪১ মিনিটে নেভেস দ্বিতীয় গোলের দেখা পান। পর্তুগাল এগিয়ে যায় ৪-১ গোলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকে আর্মেনিয়া গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। ৫-১ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর সফরকারীদের হজম করতে হয় আরও ৪ গোল। ৫১ মিনিটে ব্রুনো নিজের দ্বিতীয় গোল করেন। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রুনো। ৮১ মিনিটে গোল করে নেভেসও হ্যাটট্রিকের দেখা পান। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনেটে আর্মেনিয়ার কফিনে শেষ পেরেক এটে দেন ফ্র‌্যান্সিসকো। ৯-১ ব্যবধানে জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটে পর্তুগাল। ৭ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১৩।

‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে আয়ারল্যান্ড। ট্রয় প্যারটের হ্যাটট্রিকে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে আইরিশরা। ৭ ম্যাচে আইরিশদের পয়েন্ট ১০।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে লিড পায় হাঙ্গেরি। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আইরিশদের সমতায় ফেরান ট্রয় প্যারট। ৩৭ মিনিটে বার্নাবাস ভার্গার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। ৮০ মিনিটে আইরিশদের সমতায় ফেরান প্যারট। যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে হ্যাটট্রিক করে জয় নিশ্চিতের পাশাপাশি আইরিশদে প্লে-অফে খেলার টিকিট কাটেন তিনি।

Tags: আয়ারল্যান্ডআর্মেনিয়ানেভেসপর্তুগালব্রুনোরোনালদোলিড স্পোর্টসহাঙ্গেরি
Previous Post

জয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

Next Post

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

Next Post
বাসার সামনে ছত্রভঙ্গ ককটেল বিস্ফোরণের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

অগ্নিসংযোগের জন্য ব্যবহৃত ককটেল বোতল পড়ে আছে মাটিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT