চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষপর্যন্ত বিশ্বাস রাখতে বললেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 23, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো গোলের উদযাপন করছেন, বাংলাদেশি ফুটবল ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে শাবাব আল আহলির বিপক্ষে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। শেষমুহূর্তে অ্যান্ডারসন টালিস্কা ও মার্সেলো ব্রোজোভিচের গোলে কষ্টার্জিত জয় পায় ক্লাবটি। এমন ম্যাচ শেষে আল নাসের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ‘শেষপর্যন্ত বিশ্বাস রাখতে’ বলেছেন পর্তুগীজ মহাতারকা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ৩৮ বর্ষী রোনালদো। বার্তায় লেখেন, ‘কঠিন ম্যাচ। কিন্তু গুরুত্বপূর্ণ জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য বাছাইপর্ব পেরিয়েছি। শেষপর্যন্ত বিশ্বাস রাখবেন। কখনেই হাল ছাড়বেন না! ভালোবাসা আল নাসের।’

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমার্ধে ব্রাজিলিয়ান অ্যান্ডারসন টালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসের। শাবাব আল আহলির আমিরাত মিডফিল্ডার ইয়াহিয়া আল ঘাসানির জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ক্লাবটি। আল নাসেরের খেলোয়াড়রা বেশ কয়েকটি ফাউল, পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি।

খেলার প্রায় শেষদিকে ৮৮ মিনিটে দারুণ এক হেডে আল নাসেরকে সমতায় ফেরান সুলতান আল ঘানাম। ম্যাচে দেয়া অতিরিক্ত সময়ে আল নাসেরকে ৩-২এ এগিয়ে দেন প্রথম গোল করা টালিস্কা। শাবাব আল আহলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্রোয়েশিয়ান মার্সেলো ব্রোজোভিচ।

Tags: আমিরাতআল-নাসেরএএফসি চ্যাম্পিয়ন্স লিগব্রোজোভিচরোনালদোলিড স্পোর্টস
Previous Post

জাল টাকা বিক্রি করা একটি চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Next Post

এক ছবির সেটে বিশ্বখ্যাত ছয় অ্যাকশন ডিরেক্টর!

Next Post
বিশ্বখ্যাত ছয় অ্যাকশন ডিরেক্টরদের একত্রিত ছবি, বিভিন্ন দেশের পরিচিত পরিচালকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ছবির সেটে বিশ্বখ্যাত ছয় অ্যাকশন ডিরেক্টর!

ভাঙা রেলসেতু ও ধ্বংসপ্রাপ্ত ট্রেনের অংশ, পাহাড়ি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রেলসেতু ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT