চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর ‘মেসি-মেসি’ স্লোগানের জবাব যেভাবে দিলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ফুটবল মাঠে, বাংলাদেশি ফুটবল দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে আল হিলালের বিপক্ষে জয় পায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। ৩-০ ব্যবধানে হারের ম্যাচে মাঠ ছাড়ার সময় রোনালদোকে ইঙ্গিত করে মেসি-মেসি স্লোগান দিতে থাকেন আল হিলাল সমর্থকরা। তাতে অবশ্য মেজাজ হারাননি পর্তুগিজ মহাতারকা। হাসির সঙ্গে সমর্থকদের উদ্দেশে উড়ন্ত চুমু দিয়ে সেই স্লোগানের জবাব দেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী।

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রাতে ম্যাচে ৩-০তে আল নাসেরকে হারিয়ছে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি। নেইমারের দল আল হিলালের হয়ে দুই গোল করেন দলের সার্বিয়ান ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রোভিচ। হিলালের হয়ে অন্য গোলটি করেছেন মিলিনকোবিচ সেভিচ। এই নিয়ে লিগে ছয় ম্যাচে অপরাজিত থাকল আল হিলাল।

ম্যাচে রোনালদোকে শুনতে হয়েছে প্রতিদ্বন্দী মেসির নাম। এটি অবশ্য প্রথম নয়। এর আগেও মাঠে মেসি-মেসি স্লোগান শুনতে হয়েছিল রোনালদোকে।

গত এপ্রিলে সৌদি প্রো লিগে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের আগেও রোনালদোকে খেপিয়েছিলেন আল হিলালের সমর্থকেরা। ব্যাপারটা যে রোনালদোর খুব ভালো লাগেনি, সেটি তার মুখভঙ্গিতেই ফুঁটে উঠে।

আল হিলালের সমর্থকেরা তাই সুযোগটা ছাড়েননি। সেই এপ্রিলে তারা গ্যালারিতে মেসি-মেসি স্লোগান ধরার পর সহ্য করতে না পেরে বাজে অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো, সে জন্য সমালোচিতও হয়েছিলেন। এবার সম্ভবত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এমন স্লোগানের বিপরীতে হাসিমুখে আল হিলাল সমর্থকদের উড়ন্ত চুমু দিলেন রোনালদো।

View this post on Instagram

A post shared by TNT Sports (@tntsports)

শেষ ম্যাচে গোল না পেলেও সৌদি প্রো লিগটা ভালোই কাটছে ৩৮ বোর্ষী রোনালদোর। এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ল আল নাসের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দলটি।

Tags: আল হিলালআল-নাসেররোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

তারুণ্যের উদ্দীপনায় ব্যান্ড ফেস্ট শুরু

Next Post

চীনে তরুণদের কৃষিযন্ত্র তৈরির প্রতিযোগিতা

Next Post
চীনে কৃষিযন্ত্রের জন্য একটি বৃহৎ প্রদর্শনী মেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে তরুণদের কৃষিযন্ত্র তৈরির প্রতিযোগিতা

মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT