চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রযুক্তিতে বাতিল হয়েছে লুকাকুর গোল, চলছে বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 18, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বিতর্কিত গোলের জন্য ফুটবল খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে স্লোভাকিয়া। ১-০তে বেলজিয়ামের হারা ম্যাচে রোমেলু লুকাকুর গোল নিয়ে চলছে বিতর্ক। স্লোভাকিয়ার জালে দুদফায় বল পাঠান লুকাকু। প্রথমটি নিয়ে বেলজিয়ামের আপত্তি বা সন্দেহ না থাকলেও বিতর্ক সৃষ্টি হয়েছে দ্বিতীয়টি নিয়ে।

ইউরোতে ‘ই’ গ্রুপে সোমবার বেলজিয়ামের দ্বিতীয় গোলটি ছিল নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মিনিট চারেক আগে। বল নিয়ে যাওয়ার সময় হাতে লাগে লুইস ওপেনডারের। বলের গতিপথ খানিকটা বদলে গিয়েছিল তাতে। বক্সে ঢুকতে সুবিধা হয়েছিল তার। ওপেনডা বল বাড়ান লুকাকুর দিকে। বক্সে দাঁড়িয়ে থাকা লুকাকু গোল করেন বাঁ-পায়ের শটে।

ভিএআরে স্নিকো প্রযুক্তিতে দেখা যায় ওপেনডা হ্যান্ডবল করেছিলেন। ভিএআর দেখে লুকাকুর সেই গোল বাতিল করে দেন রেফারি। এই ম্যাচে ভিএআর প্রযুক্তিতে দেখা গেল নতুনত্ব। ব্যবহার করা হয়েছে ক্রিকেটের ‘স্নিকোমিটার’ প্রযুক্তি।

সাধারণত ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায় এই প্রযুক্তি। এটি ব্যবহারে বোঝা যায় দুটি বস্তুর মধ্যে সূক্ষ্ম স্পর্শ হয়েছে কিনা। অর্থাৎ, ক্রিকেটে এলবিডব্লিউ বা ক্যাচের ক্ষেত্রে বল ব্যাটে লেগেছে না প্যাডে, তা বোঝা যায় এই প্রযুক্তিতে। বেলজিয়াম-স্লোভাকিয়া ম্যাচেও ব্যবহার করা হয়ে একই প্রযুক্তি।

অনেক ফুটবল বিশ্লেষকের মতে, এই হ্যান্ডবলের সিদ্ধান্তটি একটু বেশিই কঠিন ছিল। ইংলিশ রেডিও বিশ্লেষক ডিন অ্যাশটন তাদের একজন। শেষপর্যন্ত বেলজিয়ামের হারে গোল বাতিল নিয়ে বিতর্ক আরও উসকে উঠেছে।

Tags: ইউরো-২০২৪বেলজিয়ামলিড স্পোর্টসস্লোভাকিয়া
Previous Post

থাইল্যান্ডে যমজ হাতি জন্মের বিস্ময়কর ঘটনা

Next Post

কবি অসীম সাহা আর নেই

Next Post
প্রসিদ্ধ কবি অসীম সাহা এক সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি অসীম সাহা আর নেই

রাজধানীর রাস্তায় শান্তিপূর্ণ পরিবেশ, যানজট নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরচেনা যানজট নেই রাজধানীতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT