চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তারকা জুটি নিয়ে রোমান্টিক ড্রামা ফেস্টিভাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন রোমান্টিক ড্রামা ফেস্টিভাল পোস্টার, প্রেম ও সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ছোটপর্দার তিন তারকা জুটি নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভাল’। জনপ্রিয় ব্র্যান্ড ক্লোজআপ নিবেদিত দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে আয়োজিত হচ্ছে এই উৎসব।

যাতে জুটি হয়ে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত ছয়জন তারকা- জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, তটিনী, তৌসিফ মাহবুব ও নীহা।

উৎসবটি সম্পর্কে নিশ্চিত করেছে সিএমভি ও ক্লোজআপ কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, জনপ্রিয় ছয় তারকাকে নিয়ে তিনটি প্রেমের গল্পে সাজানো হচ্ছে এই উৎসব। ভালোবাসা দিবসের বাইরে বিশেষ নাটক নিয়ে দেশে এমন উৎসব হয়নি আগে।

প্রথমবারের মতো এমন উৎসব আয়োজন প্রসঙ্গে সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এই উৎসব শুরু হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। উৎসবের প্রথম পর্বে থাকছে তিনটি বিশেষ নাটক। এরমধ্যে থাকছে জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’, প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’।

এই তিন বিশেষ নাটকে যথাক্রমে অভিনয় করছেন অপূর্ব-তটিনী, তৌসিফ-তিশা এবং জোভান-নীহা।

এমন উৎসবের প্রথম আয়োজনের অংশ হয়ে নাটকের নির্মাতা ও শিল্পী-কুশলীরা বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, অস্থির নাটক ইন্ডাস্ট্রিতে এমন উদ্যোগ একধরনের শুভবার্তা দেয়।

সিএমভি সূত্রে জানা গেছে, ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভাল’-এ স্থান পাওয়া নাটকগুলোর বিস্তারিতসহ শিগগিরই উৎসবের সময়সূচি প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।

Tags: জিয়াউল ফারুক অপূর্বতটিনীতানজিন তিশাতৌসিফ মাহবুবনাটকফারহান আহমেদ জোভানফেস্টিভাললিড বিনোদনসিএমভি
Previous Post

সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় ফিরছেন ৬ ক্রিকেটার

Next Post

জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় কৃষকের পাশে দাঁড়াতে শাইখ সিরাজের আহ্বান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় কৃষকের পাশে দাঁড়াতে শাইখ সিরাজের আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমঝোতা হলে জোটের জন্য কিছু আসন ছাড়বে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT