চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ‘রক্তজবা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2025
in বিনোদন
A A
রাজ-তিশার রক্তজবা সিনেমার দৃশ্য, নাটকীয় চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ দিনব্যাপী শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা দেখানো হবে। তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগটি ‘বাংলাদেশ প্যানোরমা’।

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে উৎসবের দ্বিতীয় দিন রবিবার (১২ জানুয়ারি) দেখানো হবে নিয়ামুল মুক্তা পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘রক্তজবা’।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে রবিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘রক্তজবা’র প্রদর্শনী। উৎসবে ছবির নির্মাতাসহ কলাকুশলীদের উপস্থিত থাকার কথাও জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

‘কাঠবিড়ালী’ খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হালের ক্রেজ শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা।

একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য।

নিয়ামুল মুক্তা ‘রক্তজবা’য় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।

‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণে বরকত হোসেন পলাশ।

Tags: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবতিশাবাংলাদেশ প্যানারোমারক্তজবারাজলিড বিনোদনসিনেমা
Previous Post

স্কুলড্রেসে লেখায় ছাত্রীদের জামা খুলে রেখে বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক

Next Post

এডাস্ট সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি সুমন, সম্পাদক জুয়েল

Next Post
দুই সাংবাদিকের ছবি, এডাস্ট সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি সুমন, সম্পাদক জুয়েল. Channel i News - চ্যানেল আই নিউজ

এডাস্ট সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি সুমন, সম্পাদক জুয়েল

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছবি, তিনি একটি খোলা চিঠি পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT