চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে পারলে কী করতেন ‘রক্তবীজ ২’ নির্মাতা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদকের জন্য শুটিং সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে মুক্তির পর  ব্লকবাস্টার হিট হয়েছিল নন্দিতা রায় ও শিবুপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ’। এবার পূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘রক্তবীজ ২’। মুক্তির আগে টলিপাড়ায় জোর গুঞ্জনে ‘রক্তবীজ ২’ মেগাহিটের আভাষ পাওয়া যাচ্ছে!

‘রক্তবীজ ২’র ট্রেলারের অনেকটা জুড়ে রয়েছে বাংলাদেশ ও নদী-কাঁটাতারে ঘেরা সীমান্তের এপার-ওপারের উষ্ণ-শীতল সম্পর্ক! এমনকি নায়িকা নুসরাত জাহানের পারফর্মে ‘অর্ডার ছাড়া বর্ডার’ নামে একটি আইটেম গানও দেখা যায়। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে জনপ্রিয় যুগল নির্মাতা নন্দিতা রায় এবং শিবুপ্রসাদকে প্রশ্ন করা হয়েছিল যদি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করতে পারতেন কী করবেন?

শিবুপ্রসাদ বলেন, হয়তো বাংলাদেশে ‘রক্তবীজ ২’ রিলিজ করতে পারতাম। আমাদের ছবি ‘বহুরূপী’র প্রথম প্রাইজ (স্বীকৃতি) আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশের চ্যানেল আইয়ের সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) আমাদের খুব কাছের মানুষ। উনি স্বীকৃতিটা পাঠিয়েছিলেন। সেটা আমাদের ঘরে সাজানো রয়েছে। বাংলাদেশ আমার কাছে ভীষণ কাছের। ওখানকার অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা আমার কাছের।

‘তিতাস একটি নদীর’, ‘পদ্মা নদীর মাঝি’ ছবিগুলোর প্রযোজক হাবিবুর রহমান আছেন, যিনি আশীর্বাদ কথাচিত্রের মালিক। উনি ‘শঙ্খচিল’ ছবির সঙ্গে যুক্ত ছিলেন। উনি আমাদের সিনেমা রিলিজ হলে বাংলাদেশ থেকে এসে টিকিট কেটে প্রথম শো দেখে আমাকে ফোন করেন। আগে থেকে আমি জানতেও পারি না। কিন্তু উনি প্রিমিয়ারে আসেন না। আসলে বাংলাদেশ আমার কাছে সাংঘাতিক আবেগের জায়গায়। বলছিলেন শিবু।

একই প্রশ্নের উত্তরে নন্দীতা রায় বলেন, আমি বিশ্বাস করি আমাদের ভাগ করে দেয়া হয়েছে। কোন দূর দেশ থেকে কারা এসে আমাদের ভাগ করে দিয়েছে। কিন্তু আমরা তো দিনশেষে বাঙালি। সবকিছু আমাদের এক। অন্যদের ভাগ করে দেয়ায় আমরা নিজেদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছি। আসলে আমি বর্ডার ক্রস করতে অর্ডার চাই না।

২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। রয়েছে বাংলাদেশের পতাকা এবং এদেশের পুলিশ!

ট্রেলারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠছে নানা প্রশ্ন। ট্রেলারের সংলাপে বলা হচ্ছে,“ধ্বংস করতে পারো স্মৃতিসৌধকে, অস্বীকার করতে পারো সম্পর্ককে কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না।” আরেক সংলাপে বলা হয়েছে, “যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইয়ে, ভারত বাংলাদেশ একসাথেই রইবে।”

রক্তবীজ ২-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানি মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা।

Tags: অঙ্কুশ হাজরাআবীর চট্টোপাধ্যায়কৌশানি মুখোপাধ্যায়গাননন্দিতা রায়নুসরত জাহাননুসরাত জাহানফরিদুর রেজা সাগরভিক্টর বন্দ্যোপাধ্যায়মিমি চক্রবর্তীসীমা বিশ্বাস
Previous Post

ইউনাইটেডের ২০ বর্ষী স্বদেশিকে যেজন্য রিয়ালে চান জুড

Next Post

গুগল টিভিতে যুক্ত হলো এআই সহকারী ‘জেমিনি’, তথ্য বিনোদনে চমক

Next Post
গুগল টিভিতে গেমিনি এআই সহকারী লোগো দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল টিভিতে যুক্ত হলো এআই সহকারী 'জেমিনি', তথ্য বিনোদনে চমক

দোন্নারুমা প্যারিসে পুরস্কার গ্রহণের সময় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতেই থাকতে চেয়েছিলেন দোন্নারুমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT