চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জিতের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনা ভারত-শ্রীলঙ্কা চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ননস্ট্রাইক প্রান্তে ছিলেন ৯৮ রানে অপরাজিত। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বল করার অপেক্ষায় মোহাম্মদ শামি। তিনি মানকাড আউট করে দেন শানাকাকে। ভারত অধিনায়ক রোহিত শর্মা তখন শামির সঙ্গে কথা বলে আউটের আবেদন তুলে নেন। পরে সেঞ্চুরি পান লঙ্কান অলরাউন্ডার।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেছিলেন, এই প্রক্রিয়ায় লঙ্কান অধিনায়ককে আউট করতে চাননি। অবশ্য খেলার ফল ততক্ষণে ভারতের হাতে চলে গিয়েছিল।

রোহিতের ওই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানালেও পুরো প্রক্রিয়ায় অখুশি তার স্বদেশি অলরাউন্ডার রবীচন্দ্র অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ‘ননস্ট্রাইক প্রান্তে বোলারের ওরকম আউট করা একটি বৈধ প্রক্রিয়া’ মনে করিয়ে দিয়েছেন। বিভিন্ন সময় অশ্বিনকে ক্রিকেটের চেতনা বিরোধী ‘মানকাডিং’ আউট করতেও দেখা গেছে।

‘যদি লেগবিফোর বা কট বিহাইন্ডের জন্য আবেদন করেন এবং নিশ্চিত থাকেন, তবে কেউ-ই ক্রোড়পতির সরথ কুমার বা অমিতাভ বচ্চনের শোয়ের মতো আবেদন করবে না। বোলাররা আবেদন করলে আউট হলে আউট দিয়ে দেবে এবং ঘটনা এখানেই শেষ। যদি একজন খেলোয়াড়ও আবেদন করে তবে আম্পায়ারের দায়িত্ব আউট হলে দিয়ে দেয়া।’

মানকাডিং আউট সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়াররা রুলবুক অনুসরণ না করায়ও বেজায় চটেছেন অশ্বিন।

‘এটা খুবই বিস্ময়ের যে এই আউট নিয়ে আমাদের চারপাশে অনেক ট্যাবু রয়েছে। কিন্তু এই প্রক্রিয়ার বা আবেদনের বা সিদ্ধান্তের পুরোটাই বোলারের উপর নির্ভর করে, তাই না? অনেক খেলায় ব্যাটার আউট হলে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে চলে যান। এক্ষেত্রে অধিনায়ক ব্যাটারকে জিজ্ঞাসা করবে কার সিদ্ধান্তে চলে এসেছ? দলের স্বার্থের কথা কি ভুলে গেছো? যাও আবার ব্যাট করো! অনেক বছর ধরে বোলার এবং ব্যাটারদের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটছে।’

তিন ম্যাচের সিরিজে ভারত ২-০তে এগিয়ে আছে। রোববার তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে রোহিতের দল।

Tags: দাসুন শানাকাবিসিসিআিইভারত-শ্রীলঙ্কা সিরিজরোহিত শর্মালিড স্পোর্টস
Previous Post

সাভারে শ্রীলঙ্কান নাগরিক ও শিশুসহ ৪ জনের মৃত্যু

Next Post

দুর্যোগে বিএনপিকে কখনও খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী মো. হাছান মাহমুদ দুর্যোগে বিএনপি প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগে বিএনপিকে কখনও খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ব্যাপক ভিড় ও তাবু স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমায় গত তিন দিনে ৮ মুসল্লির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT