চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে রানে ফেরা উপভোগ করেছেন রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে স্টেডিয়ামে উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে সপ্তাহখানেকের একটু বেশি বাকি। আইসিসির আসরটি শুরুর আগে সেঞ্চুরিতে রানে ফিরেছেন রোহিত শর্মা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ৩৭ বর্ষী ভারত অধিনায়ক। বলছেন, দলের জন্য রান করার বিষয়টিকে উপভোগ করেছেন।

রানে ফেরার প্রতিক্রিয়ায় রোহিত বলেছেন, ‘দলের জন্য রানে ফেরার বিষয়টি ভালো লেগেছে, উপভোগ করেছি। সিরিজের এ ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে চাই সেভাবে ব্যাট করে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করেছি। টি-টুয়েন্টির চেয়ে বেশি তবে টেস্টের চেয়ে কম সময়ে ব্যাট করতে চেয়েছি। আমার লক্ষ্য হল আরও গভীরভাবে ব্যাট করা।’

‘ওপেনার শুভমন গিল ও শ্রেয়াস আয়ার থেকে ভালো সমর্থন পেয়েছিলাম। গিলের সাথে ব্যাটিং উপভোগ করেছি। সে বেশ উঁচুমানের খেলোয়াড় এবং যতগুলো ম্যাচে তার ব্যাটিং দেখেছি অভিভূত হয়েছি। ইনিংসের মাঝের ওভারগুলো গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ম্যাচের দিক নির্ধারিত হয়।’

নিজেদের উন্নতি প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা দলের আরও উন্নতি চাই। কোনকিছু ধরাবাধা নেই, তবে একজন খেলোয়াড় এবং দলের উন্নতি আমাদের মূখ্য বিষয়। আপাতত এটাই আমরা করতে চাইছি। যতক্ষণ তারা নিজেদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট থাকছে, ততক্ষণ তাদের চিন্তা করা লাগবে না।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোহিত ঝড় উঠেছিল ভারতের কটকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের রানে ফেরার ম্যাচে থ্রি-লায়ন্সরা পাত্তাই পায়নি। টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ম্যাচে সাতটি ছক্কা হাঁকিয়ে গড়েছেন রেকর্ডে, ছাড়িয়ে গেছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখনও পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদির দখলে। দুইয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। রোহিত ঝড় তোলা ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন। সবমিলিয়ে রোহিতের ছক্কার সংখ্যা এখন ৩৩৮টি, ৩৩১টি ছক্কা নিয়ে তিনে নেমে গেছেন গেইল। ৩৫১টি ছক্কা নিয়ে সবার উপরে এখনও আফ্রিদি।

৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয়ার ম্যাচে রোহিত খেলেছেন ৯০ বলে ১১৯ রানের ঝড়ো ইনিংস। সাতটি ছক্কার ছাড়াও ১২টি চারের মার ছিল তার ইনিংসে। প্রায় ১৩৩ স্ট্রাইকরেটে ব্যাট করা রোহিতের সেঞ্চুরি আসে ৭৬ বলে। তার ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে সেঞ্চুরি।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ৪৯তম সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত। ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির তালিকায় তিনে উঠে এলেন তিনি। ছাড়িয়ে গেছেন দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়কে। তার সেঞ্চুরির সংখ্যা ৪৮টি।

তার আগে দারুণ এক রেকর্ড গড়েছেন জো রুট। ওয়ানডেতে রুটের ফিফটি হয়েছে ৫৬টি, যা ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানের। বাঁহাতি ব্যাটারের ফিফটি ছাড়ানো ইনিংসের সংখ্যা ৫৫টি। সিরিজে শেষ ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

Tags: আফ্রিদিইংল্যান্ডগেইলভারতরাহুলরুটরোহিতলিড স্পোর্টস
Previous Post

ব্যাংককে হতে যাচ্ছে ড. ইউনূস-মোদির বৈঠক?

Next Post

দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের জন্য বানরকে দায়ী করলেন শ্রীলঙ্কার মন্ত্রী

Next Post
শ্রীলঙ্কার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বানর ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের জন্য বানরকে দায়ী করলেন শ্রীলঙ্কার মন্ত্রী

বন্দর থেকে কনটেইনার বোঝাই জাহাজ ও ক্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ কার্যকর করছে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT