চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত আউট হলে সমর্থকদের ‘উল্লাস’ পছন্দ নয় কোহলির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রান করে ফিরে যান রোহিত শর্মা। ওপেনিং জুটি ভেঙে তার আউটে হতাশ হওয়ার কথা ভারতীয়দের। কিন্তু মাঠে দেখা যায় উল্টো চিত্র। একদল সমর্থক উল্লাসে মেতে ওঠেন। যা পছন্দ নয় সতীর্থ বিরাট কোহলির।

বরোদায় রোববার টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান ভারত অধিনায়ক শুভমন গিল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রানের সংগ্রহ গড়ে কিউই দল। ৩০১ রানের লক্ষ্যে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

রোহিতের বিদায়ে ৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে। উল্লাসের কারণ যদিও তিনি নন, বিরাট কোহলি। একটি উইকেট পড়লেই কোহলি ব্যাট করতে নামবেন, রোহিত আউট হয়ে মাঠ ছাড়ার সময় সমর্থকদের একটা অংশের উদযাপন সেটা ঘিরেই। দর্শকদের এই অংশটি পছন্দ নয় কোহলির।

বলেছেন, ‘এটা সম্পর্কে জানি। বিষয়টা ভালো লাগেনি। ধোনির সঙ্গেও এমন হয়েছে। যে মাঠ ছাড়ছে তার জন্য এমন উল্লাস ভালো কিছু নয়। দর্শকদের ব্যাপারটা বুঝি। আমার কী করা উচিত আর কী উচিত না সেটায় নজর দেয়ার চেষ্টা করি।’

ভারতের ৪ উইকেটে জয়ের রাতে দারুণ ব্যাটিং করেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে কোহলিকে। ক্যারিয়ারের ৫৪তম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে ফিরেছেন ৯১ বলে ৯৩ করে।

Tags: ওয়ানডে সিরিজকোহলিনিউজিল্যান্ডভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

প্রতিটি ভোটকেন্দ্রে আনসার-ভিডিপির ১৩ জন সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

অস্কারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার যাদের হাতে

Next Post

অস্কারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার যাদের হাতে

নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঘোষণা করেছেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT