চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলিকে বাতিলের খাতায় ফেলতে চান না পন্টিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 22, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন কেবল ওয়ানডে খেলছেন। ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে সাত মাস পর দুজনই ফিরেছেন জাতীয় দল জার্সিতে। লম্বাসময় পর ওয়ানডেতে ফেরাটা রাঙাতে পারেননি দুজনই। অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং তবুও মনে করছেন, রোহিত-কোহলিকে এখনই বাতিলের তালিকায় ফেলে দেয়ার কোন কারণ নেই।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হয়েছে ভারতের। পার্থে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারতের হারের পর অ্যাডিলেডে বৃহস্পতিবার গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিডনিতে শনিবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

প্রথম ম্যাচে অজিদের গতি-বোলিংয়ের সামনে কেউই টিকতে পারেননি। ওপেনার রোহিতের ব্যাটে আসে ৮ রান, কোহলি ফেরেন শূন্য রানে। আশাবাদী পন্টিং বলছেন, খুব শিগগিরই ফর্মে ফিরবেন দুই মহাতারকা।

আইসিসি রিভিউ পডকাস্টে পটিং বলেছেন, ‘চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কখনোই বাতিলের তালিকায় ফেলার সুযোগ নেই। এই দুজন বহু বছর ধরে বিশ্বের সেরাদের মধ্যে আছেন। আগেও বলেছি, ওয়ানডেতে যতজনকে দেখেছি, তাদের মধ্যে বিরাটই সেরা।’

‘তারা ঠিকই দলে অবদান রাখার পথ খুঁজে নেবে এবং ম্যাচ জেতাবে। সেটা যদি করতে পারে, ২০২৭ বিশ্বকাপের দলেও তারা খুব সম্ভবত থাকবে। আমি তো মনে করি, এ দুজন খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে।’

‘ব্যাটিংয়ের জন্য অ্যাডিলেড দারুণ, ক্রিকেট খেলার জন্যই দারুণ জায়গা। তবে তাদের জন্য কাজটা সহজ হবে না এ কারণে যে, সাদা বলের ক্রিকেটের সবসময়ের সেরা কিছু বোলারদের মুখোমুখি হতে হবে তাদের।’

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৭কোহলিপন্টিংভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

পাঠাওয়ের ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে

Next Post

যমুনায় প্রবেশ করলেন নাহিদ, সারজিসের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল

Next Post
নাহিদ ও সারজিসের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনায় প্রবেশ করলেন নাহিদ, সারজিসের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল

সেন্টমার্টিনের সৈকত ও নৌকা, শান্ত সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ডিসেম্বর ও জানুয়ারিতে সেন্টমার্টিনে রাত্রিযাপনের অনুমতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT