চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত ভেবেছিলেন, দলের উপর ক্ষুব্ধ গোটা ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 08, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ভারতের ক্রিকেট দলের অধিনায়ক, ড্রেসিংরুমে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির কোনো বৈশ্বিক আসরে ১০ বছরের খরা ঘুচিয়ে শিরোপা জয়ের স্বাদ পেতে মরিয়া ছিল ভারত। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে দুর্বার গতিতেই ম্যান ইন ব্লুরা ছুটছিল। পুরো বিশ্বকাপজুড়ে অবিশ্বাস্যভাবে ভালো খেলে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে যায় টিম ইন্ডিয়া। শিরোপা নির্ধারণী খেলায় অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফিটা অবশ্য অধরাই থেকে যায়।

১৪০ কোটির অধিক জনসংখ্যার দেশ ভারতে ক্রিকেট এক উন্মাদনার নাম। পৃথিবীর মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বড় ক্রিকেট পাগল জাতি। খেলার মাঠে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়। দল জিতলে সমর্থকরা হন জয়ের আনন্দে উন্মাতাল, পরাজয়ে হয় কেঁদেকেটে একাকার। আর তাতেই বিশ্বকাপ ফাইনালে হারের পর বেশ চিন্তিতই ছিলেন রোহিত শর্মা।

নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হন রোহিত। কথার একপর্যায়ে তিনি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের বিষয়ে মুখ খোলেন। টিম ইন্ডিয়ার অধিনায়কের ভাষ্য, ‘আমি প্রথমে ভেবেছিলাম দেশের সবাই আমাদের উপর ক্ষুব্ধ। কিন্তু তার পরিবর্তে আমাদের ব্র্যান্ডের ক্রিকেটের জন্য প্রচুর প্রশংসা পেয়েছি।’

লিগপর্বের নয় ম্যাচের সবকটিতে জিতে সেমির টিকিট কাটে স্বাগতিকরা। শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে ফাইনালে পৌঁছে যায়। রোহিতের মতে, পাইলটবিহীন মহাকাশযানের মতো দুর্দান্ত গতিতে দলটি ছুটে যাচ্ছিল।

‘ম্যাচের দু’দিন আগে আমাদের দল আহমেদাবাদে ছিল এবং আমরা অনুশীলন করেছিলাম। দলটি ভালো গতি বজায় রেখেছিল, যেন পাইলটবিহীন মহাকাশযানে ছিল।’

ফাইনালের বিবরণ দিতে গিয়ে ৩৬ বর্ষী ওপেনার বলেন, ‘ম্যাচ শুরু হলে আমরা ভালো সূচনা করি। শুভমন গিল দ্রুত আউট হয়ে গেলেও বিরাট কোহলি এবং আমার একটা জুটি ছিল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, ভালো একটা স্কোর তুলতে পারবো।’

‘আমি মনে করি, বড় ম্যাচে আপনি যদি রান তুলে বিপরীত দলের উপর চাপ তৈরিতে সক্ষম হন, তবে এটি ভালো দিক। কারণ যেকোনো দল চাপের মধ্যে পিছলে যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া ভালো ক্রিকেট খেলেছে। এমনকি আমরা প্রায় ৪০ রানের ভেতর তাদের তিন উইকেট নিতে পেরেছিলাম। কিন্তু এরপরে তাদের লম্বা একটা জুটি ছিল।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

কৌতূহল বাড়ালো ‘মনোগামী’র ট্রেলার

Next Post

নির্মাণাধীন ভবনের রড পড়ে নিহত হওয়ার ঘটনায় মামলা করেছেন স্বজনরা

Next Post
নির্মাণাধীন ভবনের রড পড়ে নিহতের ঘটনায় স্বজনরা মামলা করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন ভবনের রড পড়ে নিহত হওয়ার ঘটনায় মামলা করেছেন স্বজনরা

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের জন্য সাহায্য চেয়ে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রোহিঙ্গাদের কাছে সাহায্য চায় মিয়ানমারের সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT