চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে প্রথম টেস্টে পাচ্ছে না ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের রোহিত শর্মা মাঠে ব্যাটিং করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য স্ত্রীর পাশে থাকতে দেশেই আছেন তিনি। ৬ ডিসেম্বর দিবা-রাত্রীর দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দেবেন বিশ্বজয়ী অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিতের অনুপস্থিতিতে জাসপ্রিত বুমরাহ অধিনায়কত্ব করবেন, বিসিসিআইয়ের সূত্রে রোহিতের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

এর আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন এখনই রোহিত দলে যুক্ত হোক, ‘আশা করছি, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। শুক্রবার তার সন্তানের জন্ম হয়েছে, তাই নিশ্চিত যে সে এখন যেতে পারে। যতদ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটাই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত। ম্যাচ তো এখনও সপ্তাহখানেক দূরে।’

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথমটিতে পার্থে টপঅর্ডারে শুভমন গিলকেও পাচ্ছে না ভারত। শনিবার অনুশীলনে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। তবে চোট গুরুতর নয়। তার জায়গায় সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরণ ও দেবদূত পাড্ডিকালও।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ভারতের। কঠিন সমীকরণ সহজ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের ৪-০ ব্যবধানে জিততে হবে। সদ্য বাবা হওয়ার পর প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, এবার নিশ্চিত তথ্য পাওয়া গেল।

Tags: অস্ট্রেলিয়াকোহলিগিলভারতরাহুলরোহিতলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

Next Post

কোন ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্কে ঘাটতি তৈরি করবে না: ভারতীয় হাইকমিশনার

Next Post
Panel discussion at Channel i Online on Bangladesh's foreign policy and international relations. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্কে ঘাটতি তৈরি করবে না: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বৈঠক, আলোচনায় বিভিন্ন বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে সরকার শিগগিরই রূপরেখা দেবে আশা যুক্তরাজ্যের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT