চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত সিডনিতে ‘বিশ্রাম’ নিয়েছেন: বুমরাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ও অন্যান্য ক্রিকেটাররা সিডনিতে অনুশীলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কত্ব করছেন জাসপ্রিত বুমরাহ। তিনি বলছেন, রোহিত বিশ্রাম নিয়েছেন। সিরিজজুড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে প্রচুর কাটাছেঁড়া হচ্ছে। দুজনের কেউই নামের সুবিচার করতে পারেননি।

রোহিতের জায়গায় ডাক পেয়েছেন ওপেনার শুভমন গিল। তিনে ব্যাট করছেন ডানহাতি তারকা। জাতীয় সংগীতের সময়ও রোহিতকে দলের সাথে দেখা যায়নি। আরেক পেসার আকাশ দীপের পরিবর্তে শেষ ম্যাচে ঢুকেছেন ডানহাতি পেসার প্রসিধ কৃষ্ণা।

রোহিতের দলে না থাকা নিয়ে বুমরাহ টসের পর জানিয়েছেন, ‘আমাদের দলপতি নেতৃত্বগুণ দেখিয়েছেন এবং এ ম্যাচের জন্য বিশ্রাম নিয়েছেন। এটার মাধ্যমে দলের মধ্যে ঐক্যের দেখা মিলেছে।’

প্রথমদিন মধ্যাহ্ন বিরতির আগে সুনীল গাভাস্কার বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না এবং মেলবোর্ন টেস্ট হতে পারে রোহিত শর্মার শেষ ম্যাচ। আমরা সম্ভবত রোহিত শর্মার শেষ ম্যাচ দেখে ফেলেছি।’

রবি শাস্ত্রীও একই মন্তব্য করেছেন, ‘যদি ঘরের মাঠে হতো তাহলে হয়তো চালিয়ে যেতে পারত। কিন্তু আমার মনে হয় এ টেস্টের শেষে তার ইতি টানতে পারে। সে বয়সে তরুণ হচ্ছে না, বিষয়টি মোটেও এমন না যে আমাদের তরুণ খেলোয়াড় নেই। অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং তাদের তৈরি করার এটাই সময়। কঠিন সিদ্ধান্ত, তবে সবকিছুর জন্য একটা সময় রয়েছে।’

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টে দলে ছিলেন না রোহিত। পরে যোগ দিয়ে পাঁচ ইনিংসে ৬.২ গড়ে রান তুলেছেন।

Tags: অস্ট্রেলিয়াআকাশ দীপগিলডব্লিউটিসিবুমরাহভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

সিভিল সার্ভিসে তিনটি মূল সমস্যা চিহ্নিত করেছে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

Next Post

শীতে উত্তরাঞ্চলসহ দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত

Next Post
শীতের কারণে তুষারপাত ও ঘন কুয়াশার কারণে জনজীবন ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে উত্তরাঞ্চলসহ দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফরে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT