চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের শর্তে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সময় লাগবে ১২ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 31, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদিন ৩০০ জন করে রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার। সেভাবে রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনই শুরু করলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে সময় লেগে যাবে অন্তত ১২ বছর।

১৯৯৩ সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতিদিন ৩শ’ রোহিঙ্গাকে ফেরত নেবে বলে জানিয়েছে মিয়ানমার সরকার।

দু’ দেশের প্রত্যাবাসন চুক্তির যৌথ ঘোষণার চারটি প্রধান নীতি অনুযায়ী যাচাইয়ের পর মিয়ানমারের নাগরিক হিসেবে প্রমাণপত্র নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির  শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মুইন্ট কিয়াইং।

তিনি বলেন, ১শ’৫০ জন করে দুটি তল্লাশি চৌকি দিয়ে যাচাই-বাছাই করে রোহিঙ্গাদের মংডু শহরের দার গিই জার গ্রামে পুনর্বাসিত করা হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সমঝোতা সইয়ের বিষয় নিয়ে দু’দেশের মধ্যে  আলোচনা চলছে বলে জানান ইউ মুইন্ট কিয়াইং।

গত ২৫ আগস্ট থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। আইওএমের ২৮ অক্টোবরের হিসাব অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে ৮ লাখ ১৭ হাজার রোহিঙ্গা।

এছাড়া আগে থেকেই বাংলাদেশে আরো কয়েক লাখ রোহিঙ্গা বসবাস করছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছিল। সে হিসাবে বাংলাদেশে মোট রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখ ১৭ হাজার।

সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রমতে, ষাটের দশকের পর থেকে শুরু করে এ পর্যন্ত লাখ লাখ রোহিঙ্গা বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ করে। জলপথের পাশাপাশি স্থলপথেও তারা বাংলাদেশে আসে।

মিয়ানমার ১৯৯৩ সালের চুক্তি অনুযায়িই রোহিঙ্গাদের ফেরত নেবে নাকি নতুন কোন চুক্তি হবে সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে সিদ্ধান্ত হতে পারে।

Tags: রোহিঙ্গা
Previous Post

আবারও মঞ্চে প্রাচ্যনাটের “কেরামতনামা” এবং “বায়োস্কোপ“

Next Post

যেখানে ভূতের ভয়!

Next Post
হ্যালোইনে কোন চলচ্চিত্রে দেখবেন

যেখানে ভূতের ভয়!

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সমাবেশে সাংবাদিক ও কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ রাজনীতিকে ধ্বংস করছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT