চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের প্রতিনিধি দল কক্সবাজারে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:13 অপরাহ্ন 15, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু আলোচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আলোচনা করতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। বুধবার ১৫ মার্চ সকাল ১০টায় মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ থেকে ২২ সদস্যের প্রতিনিধি দলটি টেকনাফের জালিয়াপাড়া জেটি ঘাটে পৌঁছায়।

এসময় মিযানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। এরপর প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে টেকনাফের কেরুনতলীস্থ প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে দুই পক্ষের বৈঠক শুরু হয়। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকটি মূলত হবে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকা যাছাই বাছাই নিয়ে। বাংলাদেশের পাঠানো তালিকা থেকে মিয়ানমার যেসব রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল- তা নিয়ে দুই দেশের এই বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে মিয়ানমারের যাচাই করা তালিকার অনেক রোহিঙ্গা দম্পতির পরিবারেই নতুন করে সন্তান জন্ম নিয়েছে। এর সত্যতাও যাচাই করা হবে।

শরণার্থী বিষয়ক কমিশনের সূত্র থেকে জানা গেছে, তালিকার বিষয়টির বাইরেও পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটির রুট ম্যাপ নিয়ে আলোচনা হতে পারে।

শরণার্থী কমিশনের দাবি, বাংলাদেশ মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজারের মতো রোহিঙ্গার তালিকা দিয়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র ৬০ হাজারের মতো। তালিকা ধরে এর আগেও দুবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও রোহিঙ্গাদের আপত্তিতে তা সম্ভব হয়নি।

২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত আছেন।

Tags: কক্সবাজারটেকনাফপ্রতিনিধি দলবাংলাদেশমিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনশরণার্থী
Previous Post

মা হতে চলেছেন লিন্ডসে লোহান

Next Post

ভারতে আইআইটি ছাত্রের আত্মহত্যা!

Next Post
ট্রেনিং ইনস্টিটিউট অব ট্রান্সপোর্ট মাদ্রাসার প্রবেশদ্বার ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আইআইটি ছাত্রের আত্মহত্যা!

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT