চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা 

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:32 পূর্বাহ্ন 11, আগস্ট 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ার বালুখালির জামতলী শরনার্থী শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহতের ঘটনায়  উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০)।

বৃহস্পতিবার রাত ১ টায় ৫ জনকে এজাহার নামীয় আসামী ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে  মামলাটি লিপিবদ্ধ হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি  এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাবমাঝি সৈয়দ হোসেন (৪৩) এর নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা (নং-৫৩) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

এজাহারনামীয় অভিযুক্তরা হলেন, জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭),  মৃত সোনা আলীর ছেলে সাহ মিয়া(৩২) ও তার ভাই   আবুল কালাম @ জাহিদ আলম (২৫), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তার ছেলে মো.সোয়াইব। এরা সকলেই জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে।

এজাহার সূত্রে জানা যায়, নিহত আবু তালেব জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি এর মাঝি এবং সৈয়দ হোসেন সাব মাঝি। ৯ আগস্ট রাতে  তারা প্রতিদিনের ন্যায় কাজকর্ম শেষে  ব্লক-সি/৯ এর  আছিয়া খাতুনের ঘরের  সামনে বাঁশের মাচার উপর বসে ব্লকের বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল। সেসময় রাত  ১১ টা ৪০ মিনিটে  এজাহার নামীয় আসামী সহ ৭/৮ জন অজ্ঞাতনামা বন্দুকধারী মুখে গামছা বেঁধে  তাদেরকে এলোপাতাড়ি গুলি করে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে আবু তালেবের গলায় ২টি এবং বুকের পাঁজরে ১টি ও সাব-মাঝি সৈয়দ হোসেনের গলায় ১টি গুলি হয়। পরে তাদের মৃত্যু হয়।

পূর্ব শত্রুতার জেরে এই ডাবল মার্ডারের সাথে আবুল কাশেমের ছেলে সাব-মাঝি রেজাউল আলম (৪২), জাফর হোসেনের ছেলে সাব মাঝি মো. ইয়াছিন এবং ইসমাঈলের ছেলে (ভলেন্টিয়ার) নুর মোহাম্মদ (৩২) জড়িত রয়েছে বাদী সন্দেহ রয়েছে এজাহারে উল্লেখ রয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tags: রোহিঙ্গা নেতা হত্যা
Previous Post

সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

Next Post

শুটিংয়ে পা ভেঙ্গেছে শিল্পা শেঠির

Next Post
শিল্পা শেঠি শুটিংয়ে আহত, পা ভেঙ্গে গায়ে ব্যান্ডেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ে পা ভেঙ্গেছে শিল্পা শেঠির

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা: যা জানতে চাইলেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT